Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Rishabh Pant

বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন, আশা ঋষভ পন্থের

এদিকে দিল্লি ক্যাপিটালসের ডাগ-আউটে পন্থের জার্সি রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৩, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৩, ১৫:৩০

options
link
বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন, আশা ঋষভ পন্থের zoom
Advertisement

আলাপন সাহা: মঙ্গলবার সোশ‌্যাল মিডিয়া-জুড়ে আইপিএলের একটা ছবি রীতিমতো ভাইরাল হল। অরুণ জেটলি স্টেডিয়ামের বক্সে বসে ঋষভ পন্থ (Rishabh Pant)। গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ।

দিল্লিতে নিজেদের প্রথম হোম ম‌্যাচেই মাঠেও এলেন ঋষভ। টিমকে আগাগোড়া সমর্থন জুগিয়ে গেলেন। ম‌্যাচের পর টিমের সঙ্গে ড্রেসিংরুমেও দিয়ে দেখা করে আসেন ঋষভ। প্রথম দুটো ম‌্যাচে হেরে দিল্লি (Delhi Capitals) শুরুটা খুব খারাপভাবে করলেও ঋষভ ক্রিকেটারদের বলেন এতে ভেঙে পড়ার মতো কিছুই হয়নি। তাঁর বিশ্বাস টিম পরের ম‌্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]

পন্থ এখন মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। মাসখানেক আগেও শোনা যাচ্ছিল, পন্থের ফিরতে অনেক সময় লেগে যাতে পারে। তবে শোনা গেল, ভারতীয় তারকা উইকেটকিপার-ব‌্যাটার খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ঋষভ নিজে আশা করছেন আগামী চার-মাসের মধ‌্যে হয়তো পুরো ফিট হয়ে উঠতে পারেন। দিল্লি শিবিরে খোঁজখবর নিয়ে সেরকমই শোনা গেল। জানা গেল, টিমের দু’একজনক নাকি ঋষভ সেই কথাও বলেছেন। ঋষভ তাঁদের জানিয়েছেন তিনি আশা করছেন, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। শেষমেশ যদি সত‌্যিই ঋষভ দ্রুত চোট সারিয়ে ফিরতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেটের কাছে তার চেয়ে ভাল খবর আর কিছু হতে পারে না। আসলে ভারতীয় টিম ম‌্যানেজমেন্টেও যে ঋষভকে প্রচণ্ড মিস করছে, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। ঋষভের না থাকাটা বড় ফ‌্যাক্টর হয়ে যাচ্ছে।

[আরও পড়ুন: কৌশলে কর ফাঁকি রাঘববোয়ালদের! বন্ধ হচ্ছে কলকাতা পুরসভার ‘ওয়েভার’ স্কিম]

এদিকে দিল্লির আইপিএলের প্রথম ম্যাচেই দিল্লির ডাগ-আউটে ঋষভের জার্সি ঝুলিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শোনা যাচ্ছে, সেটা নিয়ে নাকি অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। বোর্ডের এক কর্তা বলছেন, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সাধারণত কারও প্রয়াণ বা অবসরের ক্ষেত্রে এই ধরনের ‘শ্রদ্ধা’ জানানো হয়। পন্থের ক্ষেত্রে তেমন কিছু হয়নি। বোর্ডের তরফে নাকি দিল্লি দলকে বিনয়ের সঙ্গে বলে দেওয়া হয়েছে, এটা যেন আগামী দিনে না করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.