সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৬ মাসের অপেক্ষা। অবশেষে ভারতীয় দলের (India Cricket Team) জার্সিতে ‘কামব্যাক’ হল ঋষভ পন্থের (Rishabh Pant)। হোক না বিশ্বকাপের আগে নেটে ট্রেনিং। তবুও মেন ইন ব্লু-র জার্সিতে ফিরতে পেরে আবেগে আপ্লুত পন্থ।
২০২২ সালের ৩০ ডিসেম্বর। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ। তারপর জীবন-মৃত্যুর মধ্যে চলেছে দীর্ঘ লড়াই। শেষ বার তাঁকে ব্যাট হাতে দেখা গিয়েছিল ২০২২-এর ২৫ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ৪৫৪ দিন পর ফিরেছিলেন আইপিএলের মঞ্চে। ১৩ ম্যাচে ৪৪৬ রান করেছিলেন দিল্লি অধিনায়ক। কিন্তু দেশের জার্সি গায়ে দেওয়া যে আলাদাই অনুভূতি, তা আমেরিকায় প্র্যাক্টিসে নেমেই স্বীকার করে নিলেন পন্থ।
[আরও পড়ুন: আইপিএলে চূড়ান্ত ব্যর্থ দল! তাঁকেই বিশ্বকাপের সেরা বোলার বেছে নিলেন রিকি পন্টিং]
প্রত্যাবর্তনের নতুন উদাহরণ তৈরি করে পন্থ জানালেন, “ভারতের জার্সিতে মাঠে নামাটা আলাদা অনুভূতি। যেটা আমি প্রচণ্ড মিস করেছি। সতীর্থদের সঙ্গে সময় কাটানো, মজা করা, গল্প করাটা আবার ফিরে পেয়েছি।” তবে শুধু টিম ইন্ডিয়ায় কামব্যাক নয়, তাঁর সামনে দায়িত্ব আরও বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু লড়াই হবে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে। যা নিয়ে পন্থ বলেন, “আমরা সাধারণত যে দেশগুলোতে খেলি, এটা তার থেকে আলাদা। আমার মতে ক্রিকেট এখন বিশ্বের সবপ্রান্তে জনপ্রিয় হচ্ছে। এই বিশ্বকাপ তার রাস্তা খুলে দিয়েছে।”
🗣️ Getting back with an Indian jersey 🔛 is a different feeling altogether 🇮🇳@RishabhPant17 is back in the nets for #TeamIndia 🤩
Crucial practice before the #T20WorldCup begins 💪
WATCH 🎥🔽 – By @RajalArora
— BCCI (@BCCI) May 30, 2024
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণ। তার আগে ১ জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনও উইকেটকিপার হিসেবে রয়েছেন। তবে ভারতকে বিশ্বকাপ জিততে হলে পন্থের ব্যাট চলাটা সমান দরকারি।
[আরও পড়ুন: বিদেশি ব্রিগেডে পরিবর্তন! ইউরো কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান]
সর্বশেষ খবর
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল