সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভরা বাজারে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে চলে এল বড় আপডেট। শোনা যাচ্ছে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) সিরিজে নাকি টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে কামব্যাক করতে পারেন তারকা উইকেটকিপার। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে ঋষভকে খেলতে হবে। সেইজন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
কিন্তু কোন প্রতিযোগিতায় ঋষভকে দেখা যেতে পারে? আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। এর পর ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, “আমরা সবাই চাই ঋষভ আবার মাঠে ফিরে আসুক। তবে এর আগে তো ওকে ম্যাচ ফিট হতে হবে। নেটে ব্যাটিং করার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পাওয়া ওর জন্য খুব জরুরি। সব ঠিকঠাক থাকলে আফগানিস্তানের বিরুদ্ধেও প্রত্যাবর্তন হতে পারে ঋষভের। কিন্তু সবার আগে তো ফিট হতে হবে।”
[আরও পড়ুন: শামির সঙ্গে কপিলের মিল খুঁজে পেলেন গাভাসকর! কিন্তু কীভাবে?]
ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও, বরাত জোরে বেঁচে গিয়েছেন ঋষভ। একাধিক অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। শুরু করেছেন নিয়মিত অনুশীলন। আর সুযোগ পেলেই ঋষভ চলে এসেছেন খেলার মাঠে। প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছিলেন তিনি। এবার কবে তিনি ম্যাচ খেলতে শুরু করেন সেটাই দেখার।
[আরও পড়ুন: বিশ্বকাপজয়ী থেকে ফুটবলের ‘ব্যাড বয়’! সব বিতর্ক পেরিয়ে ‘ফুটবল রাজপুত্র’, শুধুই এক কিংবদন্তি]
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!