Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Robin Uthappa

শচীনকেও ছাপিয়ে যাবে টিম ইন্ডিয়ার এই তারকা! কাকে নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ বিশ্বকাপজয়ী উথাপ্পার?

Vaibhav Suryavanshi: তিনি মনে করছেন, এই তরুণ তুর্কির মধ্যে যথেষ্ট মশলা রয়েছে। যথাযথভাবে খেলতে পারলে ক্রিকেট ঈশ্বরের রেকর্ডও ভেঙে ফেলতে পারে এই ব্যাটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৬:৪৩

options
link
শচীনকেও ছাপিয়ে যাবে টিম ইন্ডিয়ার এই তারকা! কাকে নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ বিশ্বকাপজয়ী উথাপ্পার? zoom
যথাযথভাবে খেলতে পারলে ক্রিকেট ঈশ্বরের রেকর্ডও ভেঙে ফেলতে পারে এই ব্যাটার।
Advertisement

তার ব্যাটিং দেখে হতবাক হয়ে যায় ক্রিকেটবিশ্ব। দলমত নির্বিশেষে এই ব্যাটারকে খেলতে দেখেন ক্রিকেটপ্রেমীরা। এই তারকা আগামী দিনে শচীন তেণ্ডুলকরকেও ছাপিয়ে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি মনে করছেন, এই তরুণ তুর্কির মধ্যে যথেষ্ট মশলা রয়েছে। যথাযথভাবে খেলতে পারলে ক্রিকেট ঈশ্বরের রেকর্ডও ভেঙে ফেলতে পারে এই ব্যাটার।

কাকে নিয়ে কথা হচ্ছে? নামটা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের শীর্ষস্থানীয় বোলারদের প্রত্যেককে ‘পিটিয়ে’ ছাতু করেছে। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে নেমে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। উথাপ্পা বলছেন, “ওয়ানডে ক্রিকেটে বৈভব একদিন শচীন তেণ্ডুলকরকেও ছাপিয়ে যেতে পারে। ওর প্রতিভা আছে। তবে আগামী কয়েকবছর ও কীভাবে থাকে, কীভাবে ক্রিকেট খেলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Advertisement

একইসঙ্গে বৈভবকে নিয়ে সতর্কবার্তাও শুনিয়েছেন ২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী। তাঁর কথায়, “নানা সময়ে নানা প্রান্ত থেকে এমন অনবদ্য প্রতিভাবানদের উত্থান দেখেছে ভারতীয় ক্রিকেট। বিনোদ কাম্বলি থেকে পৃথ্বী শ’দের ১৭-১৮ বছর বয়সে দেখে সকলেই আলোচনা করত, কেরিয়ারে কতকিছু করবে এরা। কিন্তু আচমকাই তারা হারিয়ে গিয়েছে।” উথাপ্পা বলছেন, এখন বৈভবের বয়স ১৫। পরের পাঁচটা বছরও নিজের সারল্য ধরে রাখা দরকার। ক্রিকেটে মন দেওয়া দরকার। উল্লেখ্য, ক্রিকেটে মন দেওয়ার জন্য বেশ কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিছে বৈভব, এমনটাই সূত্রের খবর। সেই মানসিকতার প্রশংসা করেছেন উথাপ্পা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিরাট দায়িত্ব পেয়েছে বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। নেতৃত্বে রয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। অনেকেই মনে করছেন, বৈভবকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, তাবড় তারকাদের পিছনে ফেলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। ১৫ বছর বয়সে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হল? হর্ষ ভোগলের জন্য অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ পর্যন্ত প্রশ্ন তুলছেন, কী ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নির্বাচকরা অবশ্য মনে করছেন, এই দায়িত্ব বৈভবকে পরিণত হতে সাহায্য করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.