সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলির (Virat Kohli) মতোই কিংবদন্তি হয়ে উঠবেন শুভমান গিল। এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। আইপিএলেও শতরান করে ফেলেছেন। মাত্র ২৩ বছর বয়সেই একাধিক নজির গড়ে ফেলেছেন শুভমান গিল। ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন এই তরুণ ক্রিকেটারই।
গত পাঁচ মাসে সব ফরম্যাট মিলিয়ে ছ’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিরাটের নজিরও ভেঙেছেন। চলতি আইপিএলেও নজরকাড়া ফর্মে আছেন গিল। পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ মোট ৫৭৬ রান করেছেন তিনি। এহেন পারফরম্যান্স দেখে মুগ্ধ উথাপ্পার মত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রয়েছে শুভমানের হাতেই।
[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]
একটি সাক্ষাৎকার দিতে গিয়ে উথাপ্পা বলেন, “শুভমান অত্যন্ত সম্ভাবনাময়। আগামী দিনে শচীন তেণ্ডুলকর বা বিরাট কোহলির মতো কিংবদন্তি হয়ে উঠতে পারে ও। সেরকম দক্ষতা রয়েছে গিলের মধ্যে। এখন দুরন্ত ফর্মে রয়েছে ও, অসাধারণ ক্রিকেট খেলছে।” উথাপ্পার সাফ দাবি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রয়েছে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের হাতেই।
আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানোর পর জাতীয় দলে সুযোগ দেওয়া হোক যশস্বীকে, এমনটাই দাবি করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে এখনই সেটা চাইছেন না উথাপ্পা। তিনি বলেন, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি সময় হাতে নেই। এখনই নতুন কোনও খেলোয়াড়কে নিলে জাতীয় দলের প্ল্যানিং নষ্ট হয়ে যাবে।”
[আরও পড়ুন: তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তিন রাজ্যেই চলবে জাল্লিকাট্টু, বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট]
সর্বশেষ খবর
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া