Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Rohit Sharma and Virat Kohli

কোনও চাপ দেওয়া হচ্ছে না! বিরাট-রোহিতের বিদায় জল্পনা উড়িয়ে দিলেন বোর্ড কর্তা

বিরাট-রোহিত দুজনেই খেলা চালিয়ে যাবেন, আশাবাদী ওই বোর্ড কর্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ১১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ১১:৫২

options
link
কোনও চাপ দেওয়া হচ্ছে না! বিরাট-রোহিতের বিদায় জল্পনা উড়িয়ে দিলেন বোর্ড কর্তা zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদূর ভবিষ্যতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন না বিরাট কোহলি বা রোহিত শর্মা। তাদের উপর কোনওরকম চাপ তৈরি করেনি বোর্ড। স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। বরং, দুই মহাতারকার অবসর জল্পনায় বিসিসিআই যে বেশ বিরক্ত সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি।

খাতায়কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি এখনও দলের সবচেয়ে সফল তারকা। তাঁরা দুজনেই যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান, সে ইচ্ছা গোপন করেননি। কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সাতাশের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বিরাট এবং রোহিতকে বাদ দিয়েই সাতাশের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড। সেটা নাকি তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। এমনকী আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলেও খবরে প্রকাশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা আপাতত সে জল্পনায় জল ঢাললেন। তিনি সাফ জানিয়ে দিলেন, বোর্ড কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার কথা বলে না। সেটা নিতান্তই ওই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিসিসিআইয়ের দীর্ঘদিনের নীতি এটাই। তাছাড়া বিরাটদের বিদায় সংবর্ধনা দেওয়া নিয়ে যে জল্পনা চলছে, সেটাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডের সহ-সভাপতি। রাজীব শুক্লা বলছেন, “আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? ওরা তো এখনও ওয়ানডে খেলছে। আর যতদিন খেলছে ততদিন বিদায় সংবর্ধনার প্রশ্ন আসছে কেন?” তাঁর সাফ কথা, “বিরাট খুবই ফিট। রোহিতও দারুন খেলছে। আর আপনারা এখনই বিদায়ের কথা ভাবছেন। সময়টা আসতে দিন।”

শোনা যাচ্ছে, বোর্ডের একাংশ এখনই দুই মহারথীকে পুরোপুরি ছেঁটে ফেলতে নারাজ। ওই অংশ বলছে, নিজেদের ফর্ম এবং ফিটনেস প্রমাণ করতে পারলে দুজনেই সাতাশের বিশ্বকাপ খেলতে পারেন। সেক্ষেত্রে রোহিতদের বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। বিজয় হাজারে না খেললে জাতীয় দলের দরজা খুলবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.