সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) মানেই ছয়ের বৃষ্টি। রবিবার ওয়াংখেড়েতে চেন্নাইয়ের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচেও তার ব্যতিক্রম হল না। বোর্ডে ২০৭ রানের লক্ষ্য নিয়ে একা লড়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন অধিনায়ক। তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচ হারে মুম্বই। কিন্তু ছয়ের বৃষ্টিতে এক নতুন রেকর্ড তৈরি করলেন হিটম্যান। যা ভারতের আর কোনও ক্রিকেটারের নেই।
চলতি আইপিএলে (IPL) মুম্বই দল খুব ভালো অবস্থায় নেই। হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে ৬ নম্বরে আছে তারা। ওয়াংখেড়েতে শুধু লিগ তালিকায় উপরে উঠে আসার লড়াই ছিল না। তার সঙ্গে ছিল সম্মানের লড়াই। কারণ মুম্বই-চেন্নাই ম্যাচ আইপিএলের ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। সেই লড়াইয়ে ৬৫ বলে ১০৫ রান করেন রোহিত। মারেন ৫টি ছয়। যার ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-র বেশি ছক্কা হাঁকালেন হিটম্যান। ভারতের আর কেউ টি-টোয়েন্টিতে এত ছয় মারতে পারেননি।
[আরও পড়ুন: জাবি মন্ত্রে থেমে গেল বায়ার্ন আধিপত্য, বুন্দেশলিগায় প্রথমবার চ্যাম্পিয়ন লেভারকুসেন]
এই তালিকায় সবার উপরে আছেন ক্রিস গেল। ১০৫৬টি ছয়ের দৌলতে প্রায় ধরাছোঁয়ার বাইরে ক্যারিবিয়ান তারকা। দ্বিতীয় স্থানে আছেন রোহিতের পুরনো সতীর্থ কায়রন পোলার্ড। তাঁর ঝুলিতে আছে ৮৬০টি ছয়। আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল মেরেছেন ৬৭৮টি ছয়। নিউজিল্যান্ডের কলিন মনরোর ছয়ের সংখ্যা ৫৪৮। এবার ৫০২টি ওভার বাউন্ডারির পাশে নিজের নাম লিখিয়ে এলিট লিস্টে ঢুকে পড়লেন রোহিতও।
for a reason ♂️#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvCSK pic.twitter.com/AyJRslcbGt
— Mumbai Indians (@mipaltan) April 14, 2024
তবে বাকি ক্রিকেটাররা আইপিএল ছাড়াও বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ফলে ছক্কা হাঁকানোর সুযোগ তাঁদের কাছে বেশি ছিল। সেখানে রোহিত শুধুমাত্র আইপিএল ও জাতীয় দলের হয়েই টি-টোয়েন্টি খেলেন। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি মঞ্চে দীর্ঘদিনের ট্রফির খরা কাটাতে অধিনায়কের আগুনে ফর্মের দিকে তাকিয়ে থাকবে দেশের ক্রিকেট ভক্তরা।
[আরও পড়ুন: ‘জঘন্য বোলিং, তেমনই ক্যাপ্টেন্সি’, চেন্নাইয়ের কাছে হারের পর হার্দিককে ধুয়ে দিলেন গাভাসকর]
সর্বশেষ খবর
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?