Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
BCCI selection committee

নির্বাচক মণ্ডলীতে এবার বিশ্বকাপজয়ী বোলার! নতুন দুই সহকারী পেতে চলেছেন আগরকর

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকেই বিতর্ক চলছিল দল নির্বাচন নিয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৮:১৮

options
link
নির্বাচক মণ্ডলীতে এবার বিশ্বকাপজয়ী বোলার! নতুন দুই সহকারী পেতে চলেছেন আগরকর zoom
আগরকর। ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের নির্বাচক মণ্ডলীতে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সূত্র মারফত জানা গিয়েছে, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী আর পি সিংকে নির্বাচক কমিটির সদস্য করা হবে। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাও নির্বাচক কমিটিতে থাকবেন বলে শোনা যাচ্ছে সূত্র মারফত।

মাসখানেক আগে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। বিশেষত শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই। এহেন পরিস্থিততে শোনা যায়, নির্বাচকমণ্ডলী থেকে ছেঁটে ফেলা হবে দুই নির্বাচককে। এই মর্মে আবেদনপত্র গ্রহণ করা শুরু করে বিসিসিআই। তবে ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের মেয়াদ বাড়ানো হয়। বোর্ড সূত্রে জানা যায়, আগরকরকে আরও এক বছর জাতীয় নির্বাচক পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নির্বাচকপ্রধান থাকাকালীন একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্যে পেয়েছে টিম ইন্ডিয়া। সেটারই পুরস্কার দেওয়া হচ্ছে প্রাক্তন অলরাউন্ডারকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগরকরের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। আগরকর ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে। এঁদের মধ্যেই দু’জন বাদ পড়তে চলেছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুব্রত মুখোপাধ্যায় এবং এস শরদকে ছেঁটে ফেলা হবে। তাঁরা যথাক্রমে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের নির্বাচক ছিলেন। তাঁদের পরিবর্তেই কমিটিতে আসবেন দুই প্রাক্তন বোলার।

সূত্রের খবর, নির্বাচকের জন্য বিজ্ঞাপন দিলেও প্রাক্তন ক্রিকেটাররা একেবারেই আগ্রহ দেখাননি। শীর্ষস্তরের প্রাক্তনীরা কেউই আবেদন করেননি। ফলে বোর্ডের কাছে বিকল্প খুবই কম। তবে বোর্ড চায়, যতটা সম্ভব পরিচিত মুখকেই নির্বাচক মণ্ডলীতে রাখতে। আপাতত এই দুই বোলারকে চূড়ান্ত করার পথে হাঁটছে বিসিসিআই। সম্ভবত বার্ষিক সভায় এই দু’জনের নাম চূড়ান্ত হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.