Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Champions Trophy

বৃষ্টিতে ভেস্তে গেলে কীভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ? চ্যাম্পিয়ন্স ট্রফির কোন পর্বে থাকছে রিজার্ভ ডে?

মঙ্গলবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ২০:০৩

options
link
বৃষ্টিতে ভেস্তে গেলে কীভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ? চ্যাম্পিয়ন্স ট্রফির কোন পর্বে থাকছে রিজার্ভ ডে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, নকআউট ম্যাচেও যদি প্রকৃতি থাবা বসায় তাহলে কী হবে? বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কোন দলকে জয়ী ঘোষণা করা হবে? কী বলছে আইসিসির নিয়ম?

মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা ছিল অজিদের। কিন্তু প্রবল বৃষ্টির জেরে টস পর্যন্ত করতে পারেনি দুই দল। নির্ধারিত সময়ের পরে সাড়ে তিন ঘণ্টা কেটে গেলেও বৃষ্টি থামেনি। এদিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলার সুবর্ণ সুযোগ ছিল দুই দলের কাছেই। কিন্তু প্রবল বর্ষণের জেরে সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া।

Advertisement

কিন্তু ম্যাচে টানা বৃষ্টি হলে ম্যাচের ভাগ্য কী হবে? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর্যন্ত যদি খেলা শুরু করা না যায় তাহলে ওভার কমানো হবে। শেষ পর্যন্ত ম্যাচ করানোর চেষ্টা থাকবে। তবে দুই দলকে অন্তত ২০ ওভার ব্যাট করার সুযোগ দিতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে বাধ্য হয়েই বাতিল করতে হবে ম্যাচ। পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। তবে এই নিয়ম কেবল গ্রুপ পর্বের জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটের ক্ষেত্রে অবশ্য রিজার্ভ ডে’র নিয়ম থাকবে। সূচি অনুযায়ী, ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল খেলা হবে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে। দুটি ম্যাচের জন্যই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ সেমিফাইনালগুলি বৃষ্টিতে ভেস্তে গেলে ৫ মার্চ এবং ৬ মার্চ খেলা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হবে ৯ মার্চ। ভারত ফাইনালে উঠলে ম্যাচটি খেলা হবে দুবাইয়ে। তা না হলে লাহোরে খেলতে নামবে দুই ফাইনালিস্ট। যদি ৯ মার্চ ফাইনাল না হয় তাহলে পরের দিন রিজার্ভ ডে থাকবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.