মাত্র ১২ জন ভারতীয় স্থান পেয়েছেন আইসিসির হল অফ ফেমে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বুধবার নিজের জন্মদিনেই বিরাট সম্মান পেয়েছেন মহারাজ। তারপরই বাইশ গজের পার্টনারকে খোলা চিঠি লিখলেন শচীন তেণ্ডুলকর। সোশাল মিডিয়ায় শচীন-সৌরভ যুগলবন্দি দেখে নস্ট্যালজিয়ায় বুঁদ ক্রিকেটপ্রেমীরাও।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জন্মদিনেই আইসিসি তাঁকে সুখবর দিয়েছে। এবার সৌরভ জায়গা পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে। সৌরভ যাকে জন্মদিনের সেরা উপহার বলেই মনে করছেন। এর ফলে সুনীল গাভাসকর, কপিল দেব এবং শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন ‘দাদা’। আইসিসির তরফে সৌরভকে ইতিমধ্যেই এই সম্মানের কথা জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ১১ জুলাই।
আরও পড়ুন:
প্রিয় ‘দাদা’র এই বিরাট কৃতিত্বে গর্বিত ক্রিকেটের ঈশ্বর স্বয়ং। এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেন, ‘১৪ বছর ধরে আমরা একে অপরকে চিনি। তোমার ব্যাপারে এত কিছু জানি, মনে হয় না আর কিছু জানতে বাকি আছে। সৌরভ তোমাকে অনেক অভিনন্দন। আইসিসি হল অফ ফেমে তোমাকে দেখে খুবই ভালো লাগছে।’ একটা সময়ে ভারতীয় ক্রিকেটকে পথ দেখিয়েছে শচীন-সৌরভের পার্টনারশিপ। একের পর এক নজির গড়েছেন দুই ওপেনিং পার্টনার। এবার দু’জনেই থাকবেন হল অফ ফেমে।
‘পার্টনার’ শচীনের বার্তায় সৌরভের প্রতিক্রিয়া, ‘অনেক ধন্যবাদ চ্যাম্পিয়ন। তোমার সঙ্গে একই তালিকায় থাকাই আমার জীবনের সেরা সাফল্য।’ সৌরভের অন্তর্ভুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে ১২। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিতে এই সম্মান দেওয়া হচ্ছে। শূন্য দশকের গোড়ার দিকে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট। সেই সময় অধিনায়কের দায়িত্ব নিয়ে ‘মেন ইন ব্লু’ গড়ে তোলেন সৌরভ। তরুণ ক্রিকেটারদের নিয়ে সাফল্যও পান। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ১৮ হাজারের বেশি রান রয়েছে সৌরভের। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটেই ১১,৩৬৩ রান। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর চতুর্থ সর্বোচ্চ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভারতীয়রা দুধে চিনির মতো’, অস্ট্রেলিয়ায় মোদির মন্তব্যে উচ্ছ্বসিত প্রবাসীরা
-
কপালে তিলক-গলায় তুলসিমালা, ছাত্রীকে ‘বহিষ্কার’ করেও শিক্ষাদপ্তরের ‘চাপে’ ফেরাল স্কুল
-
বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার! রাজ্যসভার প্রার্থী ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ, জারি বিজ্ঞপ্তি
-
মোবাইলে আসক্তি বাড়ছে শিশুর! বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন আশাকর্মীরা
-
বন্যায় ডুবেছে চিন! জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু