Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

কেন কার্যকর হয়নি লোধার সুপারিশ? প্রশ্ন তুলে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

অমিতাভ চৌধুরি, অনিরুদ্ধ চৌধুরি এবং ভারপ্রাপ্ত সভাপতি সি কে খান্নাকে পাঠানো হয়েছে নোটিস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৯:১৩

options
link
কেন কার্যকর হয়নি লোধার সুপারিশ? প্রশ্ন তুলে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কেন লোধা কমিশনের সুপারিশ এখনও পর্যন্ত কার্যকর করা হল না? এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি এবং ভারপ্রাপ্ত সভাপতি সি কে খান্নাকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি বুধবারের রায়ে প্রশাসনিক কমিটিকে নতুন সংবিধান তৈরির জন্যও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

[বিপাকে বার্সেলোনা! হ্যাকার কবলে টুইটার অ্যাকাউন্ট]

ভারতীয় বোর্ডের কাজে স্বচ্ছতা আনতে বারবার বিসিসিআইকে লোধা কমিশনের সুপারিশ কার্যকর করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নানান কারণে এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করেনি বোর্ড। শীর্ষ আদালত বলা সত্ত্বেও গত ২৬ জুলাই বোর্ডের বিশেষ সাধারণ সভাতেও লোধার সুপারিশগুলি কার্যকর করা সম্ভব হয়নি। আর এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কেন এখনও লোধা কমিশনের সুপারিশ কার্যকর হয়নি, সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েই নোটিস পাঠানো হয়েছে অমিতাভ চৌধুরি, অনিরুদ্ধ চৌধুরি এবং সি কে খান্নাকে। এখানেই শেষ নয়, আগামী ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই তিনজনকে হাজিরার নির্দেশও দিয়েছেন বিচারপতি দীপক মিশ্র, এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড়৷ এর পাশাপাশিই বোর্ডের প্রশাসনিক কমিটিকে নতুন সংবিধান তৈরি করার ব্যাপারে নির্দেশ দিয়েছে।

Advertisement

[নবান্নে যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]

কয়েকদিন আগেই বোর্ড কর্তাদের সরিয়ে দেওয়ার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে আরজি জানিয়েছিল বোর্ডের প্রশাসনিক কমিটি বা সিওএ। ঝামেলার সূত্রপাত হয়েছিল গত ২৬ জুলাইয়ের ওই বিশেষ সাধারণ সভা থেকে। বোর্ড কর্তা নয়, এই অভিযোগে ওই দিন সাধারণ সভায় থাকতে দেওয়া হয়নি বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরিকে। এছাড়া পাঞ্জাব এবং ওড়িশার প্রতিনিধিকেও বেরিয়ে যেতে বলা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে ওই আরজি জানায় প্রশাসনিক কমিটি। বিসিসিআই কর্তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছে করে পরিবর্তন করেছেন এবং বিসিসিআই সিইও রাহুল জোহরি সভায় যাতে না থাকতে পারে, সেই ব্যবস্থা করেছেন। এমনটাই অভিযোগ তোলা হয়। তারপরেই সুপ্রিম কোর্টের এদিনের রায় যে বোর্ড কর্তাদের আরও বিপাকে ফেলল তা বলাই বাহুল্য।

[সাদার্নকে হারিয়ে টানা চার ম্যাচে জয় ইস্টবেঙ্গলের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.