Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Shubman Gill

স্বঘোষিত ‘প্রিন্স’! শুভমানের ব্যাটে খোদাই করা শব্দ দেখে তুলোধোনা নেটিজেনদের

তাঁরা গিলের এই আচরণকে 'ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ' বলে তুলোধোনা করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৮:০৩

options
link
স্বঘোষিত ‘প্রিন্স’! শুভমানের ব্যাটে খোদাই করা শব্দ দেখে তুলোধোনা নেটিজেনদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজ আসন্ন। তার আগে যেচে বিতর্কে জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। ঠিক কোন কারণে চর্চায় উঠে এসেছেন গিল? আসলে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিই এই বিতর্কের মূলে।

টেস্ট দলের জার্সি পরে কিছু ফোটোশুট করেছেন শুভমান। তাতে দেখা যাচ্ছে, তাঁকে ব্যাট হাতে পোজ দিতে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎই দেখা গেল, তাঁর ব্যাটে লেখা ‘প্রিন্স’ শব্দ। আর যা দেখে তেলেবেগুনে জ্বলছেন অনেক নেটিজেনই। আসলে গিল নিজেকে ‘প্রিন্স’ বলে এভাবে প্রচার করবেন, তা হয়তো নেট নাগরিকরা ভাবতেও পারেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক নেটিজেনের কথায়, ‘গিলের মতো এমন আত্মমগ্ন আর কাউকে দেখিনি। কে তোমাকে রাজপুত্র বলেছে? SENA দেশের হয়ে রেকর্ড খারাপ। টেস্টে গড় ৩৫-এর কম। বিদেশে কোনও সেঞ্চুরি নেই। তা কীভাবে তুমি রাজপুত্র হলে?’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আর-এক নেটিজেন লেখেন, “শচীন তেণ্ডুলকর কখনও ‘গড’ লেখা ব্যাট দিয়ে খেলেননি। বিরাট কোহলি কখনও ‘কিং’ লেখা ব্যাট নিয়ে খেলতে নামেননি। ‘প্রিন্স’-এর মতো উপাধি তো নিজেই নিজেকে দেওয়া যায় না। সেটা তো অর্জন করতে হয়।” এভাবেই তাঁরা গিলের এই আচরণকে ‘ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ’ বলে তুলোধোনা করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.