Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Shakib Al Hasan

দু’বছর ঢুকতে পারেননি দেশে, বাংলাদেশের নেতৃত্বে ফিরলেন সেই শাকিবই!

তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মুখ। তবে ২০২৪ সালে পদ্মাপারের দেশে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আর বাংলাদেশে ফেরা হয়নি ক্রিকেটার শাকিব আল হাসানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৯:৪২

options
link
দু’বছর ঢুকতে পারেননি দেশে, বাংলাদেশের নেতৃত্বে ফিরলেন সেই শাকিবই! zoom
শাকিব আল হাসান। ফাইল ছবি।
Advertisement

তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মুখ। তবে ২০২৪ সালে পদ্মাপারের দেশে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আর বাংলাদেশে ফেরা হয়নি ক্রিকেটার শাকিব আল হাসানের। দেশে ফেরা নিয়ে নানান জল্পনা-কল্পনার মধ্যেই খবর, তিনিই আবার নেতৃত্বে ফিরলেন। এই খবরে বেজায় খুশি শাকিবভক্তরা।

তবে বাংলাদেশ জাতীয় দলের নয়। আপাতত লেজেন্ডস ক্রিকেটে নেতৃত্বে ফিরছেন সেদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। আসন্ন এশিয়ান লেজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক করা হয়েছে ৩৮ বছরের শাকিবকে। ফলে অনেক দিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাঁকে। বাংলাদেশ টাইগার্সের দলে রয়েছেন একঝাঁক প্রাক্তন তারকা। সহ-অধিনায়ক অলক কাপালি। এছাড়া ধীমান ঘোষ, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুদের মতো পরিচিত মুখও রয়েছেন দলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত এক দশকে বাংলাদেশের ক্রিকেটে শাকিবের অবদান অনস্বীকার্য। তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৭০০-রও বেশি উইকেট রয়েছে তাঁর। দীর্ঘ সময় বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন। পরিসংখ্যানই বলে দেয় তাঁর কীর্তির ব্যাপ্তি। তবে জাতীয় দলে তাঁর ফেরা এখনও অনিশ্চিত। ২০২৪ সালে আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, আইনি জটিলতা এবং নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি শাকিব। সেই কারণেই ঢাকায় নিজের বিদায়ী টেস্টও খেলা হয়নি তাঁর। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে।

যদিও আশার আলো দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন শাকিব। সেখানে তিনি বলেছিলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কীভাবে সেটা ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।” চলতি বছরের শুরুতে শাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তার আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। পরে তারা জানায়, শাকিব যদি নিজেকে ফিট রাখতে পারেন এবং ম্যাচের ভেন্যুতে যাতায়াত করতে পারেন, তা হলে জাতীয় দলে ফেরার পথে কোনও বাধা নেই। তবে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাঁকে এনওসি দিতেও রাজি বোর্ড। তাই আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নয়, লেজেন্ডস লিগেই অধিনায়ক হিসাবে ফিরছেন শাকিব।

পাশাপাশি এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স, শ্রীলঙ্কান লায়ন্স। ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নারা। শ্রীলঙ্কার দলে রয়েছেন কুমার সঙ্গকারা, উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে থাকছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক উমর আকমলের মতো তারকারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.