সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেও লজ্জার হার অস্ট্রেলিয়ার (Australia)। আর এই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan) অনন্য রেকর্ডের মালিকও হলেন। যে রেকর্ড বিশ্বের আর কোনও পুরুষ ক্রিকেটারের নেই।
কী রেকর্ড গড়লেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার? এই ম্যাচে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নেন শাকিব। আর সেই সঙ্গেই প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এর আগে কোনও পুরুষ ক্রিকেটার না হলেও, দুই মহিলা ক্রিকেটারের কিন্তু এই নজির গড়ার রেকর্ড রয়েছে। অস্ট্রেলিয়ার এলিস পেরি (১২৪৩ রান এবং ১১৫ উইকেট) এবং পাকিস্তানের নিদা দার (১২০৭ রান এবং ১০৩ উইকেট) এই রেকর্ড আগেই গড়েছেন। বলতে গেলে পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজিরের মালিক হলেন শাকিব।
First man to claim 100 wickets and score 1000 runs in T20Is 🔥
Shakib Al Hasan 👏#BANvAUS pic.twitter.com/mRYo4DxfIZ
— ICC (@ICC) August 9, 2021
[আরও পড়ুন: দেশে নেমেই জমকালো সংবর্ধনা পেলেন পদকজয়ী নীরজরা, Xaomi দিল আকর্ষণীয় উপহার]
এদিকে, শাকিবের অনন্য রেকর্ডের দিনে আবার লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এই ম্যাচে নিজেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রান করল অজিরা। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২২ রান করেন শাকিবরা। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শাকিব চার উইকেট পাওয়ার পাশাপাশি মহম্মদ সইফুদ্দিন তিনটি উইকেট পান। এর ফলে ৬০ রানে ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
Bangladesh win the #BANvAUS T20I series 4-1!
Shakib Al Hasan-led attack bowled Australia out for 62, guiding their side to a 60-run win 🙌
Scorecard: https://t.co/ap9nHpzYec pic.twitter.com/7WyjAmgiOv
— ICC (@ICC) August 9, 2021
[আরও পড়ুন: Lionel Messi’র PSG-তে সই করার আগেই বিতর্ক! ইউরোপিয়ান কমিশনে দায়ের মামলাও]
সর্বশেষ খবর
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ