সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ভামিকা ব্যাট তুলে নিয়েছে হাতে। ব্যাট ঘোরানো বেশ উপভোগ করছে সে। বিরাট কোহলি (Virat Kohli) মেয়ের সম্পর্কে এমনই আপডেট দিয়েছেন। এক ভিডিও সাক্ষাৎকারে কোহলি তাঁর কন্যা ভামিকা সম্পর্কে বলছেন, ”ব্যাট হাতে তুলে নিয়েছে ভামিকা (Vamika)। ব্যাট ঘোরানো উপভোগ করছে ও। তবে আমি নিশ্চিত নই। শেষমেশ ওদের নিজস্ব পছন্দ রয়েছে।”
বিরাট নিজে ক্রিকেটার। মেয়েও ব্যাট হাতে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। তাই বলে ভামিকাকে ক্রিকেটার বানানোর জন্য জোর দেবেন না কোহলি। ভামিকার পছন্দ-অপছন্দই শেষ কথা হবে। কন্যা যে রাস্তা নেবে, সেটাই গ্রহণ করবেন বাবা কোহলি।
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষিত, রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে?]
এদিকে টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলে এখনও টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই প্রসঙ্গে কোহলি বলছেন, ”মে মাসটা ভালোই গিয়েছে। এপ্রিলে ভেবেছিলাম, আমরা অন্ধকার থেকে আরও অন্ধকারে চলে যাব। মে-তে সূর্যের রশ্মির দেখা মিলেছে। ভক্ত-অনুরাগীদের খুশি করতে পেরেছি জেনে ভালো লাগছে।” শনিবারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দুদলের কাছেই বাঁচা-মরার। ধোনি বনাম কোহলি সবসময়েই বারুদে ঠাসা লড়াইয়ের জন্ম দেয়। শনিসন্ধ্যার ম্যাচও সেরকমই হবে বলে মনে করছেন ক্রিকেটপাগলরা।
The Interview you’ve all been waiting for is finally here. 🎬🍿
Mr. Nags meets Virat Kohli 👑, cuts a cake 🎂 to celebrate the 10th year of @bigbasket_com presents RCB Insider Show and relives their friendship over the years.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/fzJ2EGZrFm
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 17, 2024
[আরও পড়ুন: ‘ওর সঙ্গে আমার পার্টনারশিপ ভুলব না’, সুনীলের বিদায়বেলায় স্মৃতিরোমন্থন বাইচুংয়ের ]
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭