ক্রিকেটের স্বর্গোদ্যানে এবার মহামায়ার আবাহন। উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী আঁকবেন মায়ের চোখ! প্রধানমন্ত্রীকে নিয়ে ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার মহালয়ার পরপরই ইডেনে বাংলার রনজি ট্রফির ম্যাচ আছে। সম্ভবত সেই ম্যাচ সরে যেতে পারে কল্যাণীর মাঠে। ইডেনে মহালয়ার অনুষ্ঠান ও বাংলার ম্যাচ নিয়ে মুখ খুললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
ইডেন উদ্যানে মোদির মাধ্যমে চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। ১০ অক্টোবর মহালয়া। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন চলে যাচ্ছে এসপিজির হাতে। এদিকে ১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করবে বাংলার ক্রিকেট দল। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ফলে ইডেনে রনজি ম্যাচ করা কার্যত অসম্ভব।
আরও পড়ুন:
ইডেনের অনুষ্ঠান নিয়ে সৌরভ বলছেন, “দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভারতের প্রধানমন্ত্রী আসবেন, সেটা তো গর্বের ব্যাপার। এর আগে একবার ডোনাল্ড ট্রাম্পের একটি অনুষ্ঠানে আমি আহমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। তখন আমি বিসিসিআইয়ের সভাপতি হিসেবে উপস্থিত ছিলাম। আমাদের হাতে অনেক মাঠ আছে। কল্যাণীতে তো খেলা হয়। একটা ম্যাচ সরানো যেতে পারে। ফলে সমস্যা হবে না।” গতবারও কল্যাণীতে বাংলার একাধিক ম্যাচ হয়েছে। এমনকী রনজি সেমিফাইনালও কল্যাণীর মাঠেই হয়েছিল।
মহালয়ার দিন থেকেই উৎসবমুডে চলে যাবে বঙ্গবাসী। রেড রোডে রোড শো এবং ইডেন উদ্যানে মেগা শো-র আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে এই সাংস্কৃতিক মহোৎসব। ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক! মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান। নবান্ন সূত্রে খবর, বিকেল চারটের সময় শুরু হবে ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩