লর্ডসে টেস্ট অভিষেকে ১৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ফের ‘অভিষেক’ হল গলি ক্রিকেটে। সেখানে সৌরভের কাছে চ্যালেঞ্জ ছিল, লর্ডসের রেকর্ড ভাঙার। আর সেখানেও মহারাজকীয় ইনিংস। গলি ক্রিকেট হলেও ‘দাদা’র ব্যাট থেকে পুরনো ঝড়ই দেখা গেল। ভাঙলেন লর্ডসের রেকর্ডও।
ইনস্টাগ্রামের একটি জনপ্রিয় চ্যানেল ‘গলি ক্রিকেট ইন’-এ সৌরভকে আহ্বান করা হয়েছিল বিশেষ চ্যালেঞ্জের জন্য। দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটারকে এই দলটি আহ্বান জানিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ দেয়। যেমন কোনও ব্যাটারকে নির্দিষ্ট বলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ রান করতে হয়। আবার কোনও বোলারকে চ্যালেঞ্জ দেওয়া হয়, রান আটকানোর। উলটো দিকে ওই গ্রুপের ব্যাটার বা বোলাররা থাকেন। এর আগে রিঙ্কু সিং থেকে টিম ডেভিডের মতো তারকাকে গলি ক্রিকেটে ডাকা হয়েছিল।
আরও পড়ুন:
এবার সৌরভকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল অভিষেকে লর্ডস টেস্টে যত রান করেছিলেন, তার থেকে বেশি করতে হবে। তবে দু’বারের বেশি আউট হওয়া যাবে না। সেখানে ৫৩ বছর বয়সেও মারলেন ‘বাপি বাড়ি যা’ শট। মাঝে ছক্কা মারার পর মজা করলেন, বলের সঙ্গে আমও পাওয়া যাবে। হাফসেঞ্চুরি এল ৩৪ বলে। মাঝে একবার আউট হন। আর সেঞ্চুরি করলেন ৫৮ বলে। তারপর ব্যাট ঘুরিয়ে সেলিব্রেশন। যদিও লর্ডসের মতো জার্সি খুলে সেলিব্রেট করতে বললেও রাজি হননি। শেষ পর্যন্ত ১৩২ রানে দুই উইকেট হারান। অর্থাৎ লর্ডসের থেকে বেশি রান করেন। সেটাও ৬৮ বলে।
View this post on Instagram
এই ম্যাচের ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। যেভাবে ঝোড়ো ব্যাটিং করলেন, তাতে অনেকেরই দাবি এখনও আইপিএলে অনেকের থেকে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবেন। আর এমন নয় যে, ‘গলি ক্রিকেট’-এর বোলাররা সাদামাটা। যথেষ্ট গতিতে ও সুইংয়ের সঙ্গে বল করেন। সেখানে সৌরভের ‘দাদাগিরি’ দেখে মুগ্ধ নেটিজেনরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খাস কলকাতায় পুকুরে ভেসে উঠল যুবকের দেহ! খুন নাকি অন্য কিছু? ভয়ে কাঁটা বেহালাবাসী
-
মুর্শিদাবাদ মেডিক্যালের কর্মীকে ‘দাদা’ বলার শাস্তি! ওষুধের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রোগী
-
এআই দিয়ে তৈরি ‘দাদা’র পোস্টার! সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে চূড়ান্ত ট্রোলড রাজকুমার
-
বাম আমলে অধিগ্রহণ করা জমিতে এবার শিল্প! শুভেন্দুর মন্ত্রীর ঘোষণায় আশায় বুঁদ কাটোয়াবাসী
-
‘যদি ৯০ মিনিট খেললেই চলত…’, ৫ ঘণ্টার লড়াই জিতে সমবয়সি মেসিকে নিয়ে মশকরা জোকোভিচের!