Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Team India

এবার টিম ইন্ডিয়ার কোচিংয়ে বাঙালি! গম্ভীরের নতুন সহকারী কে এই শুভদীপ ঘোষ?

কেকেআরের আইপিএল জয়ী কোচিং দলেও ছিলেন। শ্রীলঙ্কায় ভারতের টেস্ট সফর থেকে শুভদীপ দায়িত্ব নেবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:৪৪

options
link
এবার টিম ইন্ডিয়ার কোচিংয়ে বাঙালি! গম্ভীরের নতুন সহকারী কে এই শুভদীপ ঘোষ? zoom
শুভদীপ ঘোষ। ফাইল ছবি
Advertisement

বড়সড় বদল আসছে টিম ইন্ডিয়ার (Team India) কোচিং দলে। দায়িত্ব ছেড়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না বিসিসিআই। সেই জায়গায় আসছেন দিলীপ ঘোষ। বেশ কয়েক বছর ধরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও আইপিএলে কোচিং করিয়েছেন। অসমের ভূমিপুত্র শুভদীপ প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও জাতীয় দলে কখনও খেলেননি। এবার গম্ভীরের সঙ্গে কাজ করবেন ৫৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফিল্ডিংয়ের দুর্দশা বেশ প্রকট। উঁচু ক্যাচ থেকে স্লিপের ফিল্ডিংয়ে ক্রমশ অবনতি ঘটছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে সিরিজ থেকে টেস্টে ফিল্ডিং মিস, সব মিলিয়ে নানা প্রশ্ন উঠছে। একসময় রাহুল দ্রাবিড়ের বিশ্বস্ত সৈনিক টি দিলীপের সঙ্গে বিসিসিআই আর চুক্তি বাড়াচ্ছে না। সেখানে আসছেন শুভদীপ ঘোষ। যিনি ডাকনাম ‘জয়’ নামেই বেশি পরিচিত। শ্রীলঙ্কায় ভারতের টেস্ট সফর থেকে তিনি দায়িত্ব নেবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৬-৭ বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও সেন্টার অফ এক্সেলেন্সে কোচিং করাচ্ছেন শুভদীপ। এর আগে ২০১৪-র আইপিএল জয়ী কেকেআরের কোচিং দলেও ছিলেন। সেই সময় নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এছাড়া দিল্লি ক্যাপিটালসেও কোচিং করিয়েছেন। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের মহিলাদের দলের ফিল্ডিং কোচ ছিলেন শুভদীপ। ভারত এ দল ও ২০২৪-এ ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলেও কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি।

৫৭ বছর বয়সি শুভদীপ ১৯৯৪/৯৫ ও ২০০৪/০৫ সালে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। অসম ও রেলওয়েজ দলে খেলেছেন তিনি। মিডল অর্ডারে ব্যাটিং ছাড়াও বোলিং করতেন। ১৭টি প্রথম শ্রেণির ও ১৭টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন। মাঠে তাঁর ক্ষিপ্রতা ও চমৎকার ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.