সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি আছে। তবে শচীনের নামে রেল স্টেশন! অবাক করার মতো মনে হলেও, এমনই অবাক করা ছবি সবার সামনে আনলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ‘লিটল মাস্টার’। আসলে সুরাটের কনসর অঞ্চলে ‘শচীন’ নামে একটি জায়গা রয়েছে। সুরাটের মেইন লাইনের ওই স্টেশনই হঠাৎ নজরে পড়েছে সুনীল গাভাসকরের। যে ছবি তিনি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাই এখন চর্চায় উঠে এসেছে এই রেল স্টেশনের নাম।
[আরও পড়ুন: বিশ্বকাপে ফাইনালে হারের পর রাহুল-রোহিতকে খোঁচা! ‘এক ঢিলে দুই পাখি’ মারলেন গম্ভীর]
View this post on Instagram
এতদিন এই স্টেশনের নাম না জানলেও, সবাই কিন্তু সুনীল গাভাসকরের জন্যই এই রেল স্টেশনের নাম জানলেন। ফের একবার চর্চায় উঠে এলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু প্রশ্ন হল যার নামে এই স্টেশন, সেই শচীন কি আদৌ এই স্টেশনের নাম শুনেছেন? আলোচনা তুঙ্গে।
[আরও পড়ুন: ‘নীরবতা’ ভেঙে রহস্যময় পোস্ট বুমরাহর, বিশ্বকাপে ফর্মে ফিরে জবাব দিলেন নিন্দুকদের?]
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?