Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
T20 World Cup

হয়নি টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা, বিদেশি হয়েই বিশ্বকাপে ‘দেশের মাটিতে’ নামবেন ৯ দলের ৪০ ‘ভারতীয়’

বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামতে তৈরি ১৫ জন। সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহদের জন্য জনগর্জনে প্রস্তুত দেশবাসী। কিন্তু শুধু ১৫ জন নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ৪০ জন 'ভারতীয়'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৬

options
link
হয়নি টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা, বিদেশি হয়েই বিশ্বকাপে ‘দেশের মাটিতে’ নামবেন ৯ দলের ৪০ ‘ভারতীয়’ zoom
আমেরিকার সৌরভ নেত্রভালকার ও ইটালির জশপ্রীত সিং। ফাইল ছবি

বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামতে তৈরি ১৫ জন। সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহদের জন্য জনগর্জনে প্রস্তুত দেশবাসী। কিন্তু শুধু ১৫ জন নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ৪০ জন ‘ভারতীয়’। একসময় এঁদের অনেকেই স্বপ্ন দেখতেন মেন ইন ব্লু’র হয়ে খেলার। সেই স্বপ্ন পূর্ণ হয়নি। তাই দেশের মাটিতে ‘বিদেশি’ হয়েই নামতে হবে সৌরভ নেত্রভালকার, মোনাঙ্ক প্যাটেলদের।

এবারের বিশ্বকাপে খেলছে ২০টি দেশ। যার মধ্যে ৯ দেশে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। সেই সংখ্যাটা নেহাত কম নয়। এই তালিকায় সবার উপরে আছে কানাডা। সেদেশের জার্সিতে নামবেন ১১ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। আমেরিকায় ৯, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে আছেন ৭ জন করে। এছাড়া নিউজিল্যান্ডের ঈশ সোধি, রাচীন রবীন্দ্র বা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজরা পরিচিত মুখ। কারও পরিবার অনেক আগেই ভিনদেশি। কারও জন্ম ভারতে, পরে চলে যান অন্য দেশে। একসময় এঁদের অনেকে ভেবেছিলেন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন। সেটা সম্ভব না হলেও অন্য দেশেও যে ক্রিকেট খেলতে পারছেন, সেটাকেই প্রাপ্তি বলে ধরছেন অনেকে।

Advertisement

যেমন মোনাঙ্ক প্যাটেল। ৩২ বছর বয়সি ক্রিকেটার এখন আমেরিকার নেতৃত্বে। খেলতে হবে ভারতের বিরুদ্ধে। একসময় গুজরাটের অনূর্ধ্ব-১৯ দলে খেলা মোনাঙ্ক বলছেন, “আমাদের দলের প্লেয়ারদের স্বপ্নপূরণ হতে চলেছে। আমাদের অনেকেরই কেরিয়ার শুরু হয়েছিল ভারতে। আমেরিকার হয়ে ভারতে খেলতে নামাটা একটু অন্যরকম লাগছে। কিন্তু আমেরিকার হয়ে খেলাটাই যেন আমার ভবিতব্য ছিল।” সৌরভ নেত্রভালকার গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেটও পান। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার এখন আমেরিকার বোলিংয়ের প্রধান শক্তি।

T20 World Cup: 40 Indian-origin players set to Play in mega event
আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার মোনাঙ্ক প্যাটেল। ফাইল ছবি

এবারের বিশ্বকাপের নতুন দেশ ইটালি। ক্রীড়াবিশ্বে ফুটবলের জন্য পরিচিত ইউরোপের দেশ এবার ক্রিকেটের মঞ্চে। টিম ইন্ডিয়ায় আছেন এক জশপ্রীত। আর ‘আজ্জুরি’দের দলেও আছেন একজন। তবে বুমরাহ নন, তিনি সিং। ভাগওয়ারায় জন্মানো জশপ্রীত সিং বলছেন, “আমি খুব ছোট বয়সে ইটালিতে আসি। সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। সেটা আরও স্পেশাল, কারণ ভারতের মাটিতে এসে তা খেলব। ছোট থেকে ভেবেছি, যেখানে কিংবদন্তিরা খেলেছেন, সেখানে খেলব। অনেক ত্যাগ ও পরিশ্রমের পর এই জায়গায় এসেছি। আমি তার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই।” বিশ্বকাপে ইটালির ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

T20 World Cup: 40 Indian-origin players set to Play in mega event
নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আরিয়ান দত্ত। ফাইল ছবি

বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার

কানাডা
দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়বীর হুন্ডাল, কানওয়ারলাল তাথগুর, নবনীত ধালিওয়াল,অংশ পটেল, হর্ষ ঠাকের, জসকরণদীপ বুট্টার, শ্রেয়স মোভা, রবীন্দ্রপাল সিং, শিবম শর্মা, যুবরাজ সামরা।

আমেরিকা
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), সৌরভ নেত্রভালকর, জেস্সি সিং, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, মিলিন্দ কুমার, নসতুশ কেঞ্জিগে, হরমিত সিংহ, শুভম রঞ্জনে।

সংযুক্ত আরব আমিরশাহী
হর্ষিত কৌশিক, ময়ঙ্ক কুমার, আলিশান শারাফু, আর্যংশ শর্মা, সিমরনজিৎ সিং, শোয়েব খান, ধ্রুব পরাশর

ওমান
জতিন্দর সিংহ (অধিনায়ক), বিনায়ক শুক্ল, ওয়াসিম আলি, জয় ওদেদরা, আশিস ওদেদরা, জিতেন রামানন্দি, করণ সোনাভালে

ইটালি
জশপ্রীত সিং

নেদারল্যান্ডস
আরিয়ান দত্ত

নিউজিল্যান্ড
ইশ সোধি, রাচীন রবীন্দ্র

দক্ষিণ আফ্রিকা
কেশব মহারাজ

ওয়েস্ট ইন্ডিজ
গুড়াকেশ মোতি

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.