Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Harshit Rana

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অস্ত্রোপচার হর্ষিতের, আইপিএলে খেলতে পারবেন নাইট পেসার?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে চোট পান হর্ষিত। বিশ্বকাপে তাঁর বদলে দলে নেওয়া হয় মহম্মদ সিরাজকে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন সিরাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৩:২৩

options
link
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অস্ত্রোপচার হর্ষিতের, আইপিএলে খেলতে পারবেন নাইট পেসার? zoom
চোটের জন্য ছিটকে গেলেন হর্ষিত। ফাইল ছবি।
Advertisement

বিশ্বকাপে খেলা হচ্ছে না। চোটের জন্য একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল ভারতের তারকা পেসার। সেই খবর সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন রানা।

নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। গোড়ালির চোটের জন্য ছিটকে যান। হর্ষিতের বদলে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেমন আছেন হর্ষিত? ইনস্টাগ্রামে সেই আপডেট জানালেন তারকা পেসার। তিনি লিখেছেন, ‘অস্ত্রোপচার সফল। এবার রিকভারির দিকে নজর। তারপর যেটা ভালোবাসি সেটাতে ফেরার প্রস্তুতি নিতে হবে।’ অর্থাৎ ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন। সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন। যেখানে ‘থাম্বস আপ’ করে বুঝিয়ে দিচ্ছেন, সব ঠিক আছে। বিশ্বকাপ শেষ হলেই আইপিএল। সেখানে কি খেলতে পারবেন নাইট পেসার?

জানা গিয়েছে, কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে দীনশ পারদিওয়ালা তাঁর অস্ত্রোপচার করেন। বিশ্রামের পর হর্ষিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবিলেশন শুরু করবেন। আইপিএলেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে পুরো টুর্নামেন্টের জন্য ছিটকে যান তিনি। কিন্তু হর্ষিতের না থাকা সমস্যায় ফেলবে কেকেআরকে। নাইট রাইডার্স থেকেও সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘তাড়াতাড়ি ফিট হও। আমরা তোমার অপেক্ষায় আছি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANA (@harshit_rana_06)

হর্ষিতের জন্য যে কোনও ক্রিকেটভক্তের খারাপ লাগা উচিত। এমনিতে গম্ভীরের ‘ফেভারিট’ বলে কটাক্ষ শুনতে হয়। তা সত্ত্বেও জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন। বোলিং ঠিকঠাক, ব্যাটটা ভালোই চলে। সেটাই অ্যাডভান্টেজ ছিল। অর্থাৎ পিচ বুঝে অর্শদীপ সিংয়ের বদলে হর্ষিতই গম্ভীরের প্রথম পছন্দ হতেন। কিন্তু ক্রিকেট বিধাতার লিখন! দু’বছর টি-টোয়েন্টি দলের বাইরে থাকা মহম্মদ সিরাজ ফিরেছেন। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন সিরাজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.