ভারত: ১৭৪/৫ (ধাওয়ান-৯০)
শ্রীলঙ্কা: ১৭৫/৫ (পেরেরা-৬৬)
পাঁচ উইকেটে জয়ী শ্রীলঙ্কা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার ঘরের মাঠ তো কী? ফেভরিট সেই টিম ইন্ডিয়াই৷ রিজার্ভ বেঞ্চ? তাতেও কুছ পরোয়া নহি৷ ফেভরিট সেই টিম ইন্ডিয়াই৷ বিরাট কোহলি-ধোনি বিশ্রামে৷ তাতে কী? রোহিত শর্মা তো আছেন৷ ঠিক জিতিয়ে দেবেন৷ বাইশ গজে লড়াই শুরুর আগে এটাই ছিল ভারতীয় ডেসিংরুমের হাবভাব৷ কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসই যেন কাল হয়ে দাঁড়াল৷ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়ল রোহিত অ্যান্ড কোং৷
[আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম, এভাবেই এখন সময় কাটাচ্ছেন বিরাট-পাণ্ডিয়া!]
Match 1. It’s all over! Sri Lanka won by 5 wickets https://t.co/OAQbz5gk5t #SLvInd
— BCCI (@BCCI) March 6, 2018
শ্রীলঙ্কায় বিরাট কোহলির ভারত পর পর ম্যাচ জিতে নজির গড়েছিল৷ রোহিত শর্মাও সে পথেই এগোতে চেয়েছিলেন৷ কিন্তু হল না৷ আন্ডারডগ হিসেবে নেমে সিরিজের শুরুতেই বাজিমাত করলেন চাণ্ডিমালরা৷ টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও এদিন দারুণ কাজে লেগে গেলে৷ অনেকেই বলেন, রোহিত শর্মা বড় ম্যাচের ব্যাটসম্যান৷ তবে কি এদিন এই ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দেননি তিনি? কারণ তাঁর ব্যাট থেকে তো এদিন কোনও রানই এল না৷ তবে এই ম্যাচ থেকে ভারতীয়দের একটাই পাওনা৷ শিখর ধাওয়ানের ৪৯ বলে দুর্দান্ত ৯০ রানের ইনিংস৷ যদিও দল হারায় সেই চোখ ধাঁধানো ইনিংস জলেই গেল৷
[অস্ট্রেলিয়ার কাছে হার, আজলান শাহ কাপে আরও ব্যাকফুটে ভারত]
প্রাক্তন ভারতীয়দের আবার এদিন বিশেষ নজর ছিল ঋষভ পন্থের দিকে৷ যিনি ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন৷ ফলে সিরিজের প্রথম দিনই যে খুব একটা দাগ কাটতে পারলেন বলা যাবে না৷ ওয়াশিংটন সুন্দর ও চাহাল দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারে ধস নামানোর চেষ্টা করেও ব্যর্থ৷ আসলে স্কোরবোর্ডে এত কম রান নিয়ে লড়াই করা বেশ কঠিন৷ এতেকেই দ্বিতীয় দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছেন রবি শাস্ত্রী৷ তার উপর, প্রতিপক্ষকে তুলনামূলক দুর্বল দল ভাবার ভুলটা করে বসেন রোহিত শর্মারা৷ আর সেখানেই যেন বিরাট কোহলির অভাবটা এদিন বেশি করে অনুভূত হল৷
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম