Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Rohit Sharma

আজ থেকেই শুরু দ্রাবিড় জমানার তরুণদের অডিশন, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

নজরে রোহিতের অধিনায়কত্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২১, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২১, ১৪:০০

options
link
আজ থেকেই শুরু দ্রাবিড় জমানার তরুণদের অডিশন, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে দ্রাবিড় যুগ। একই সঙ্গে টি-টোয়েন্টিতে শুরু হচ্ছে রোহিত (Rohit Sharma) জমানা। কোচ হিসাবে প্রথম টুর্নামেন্টেই তরুণদের নিয়ে কাজ করতে হবে দ্রাবিড়কে। টিম ইন্ডিয়ার নতুন কোচ বলেই দিয়েছেন, তিনি তরুণদের সুযোগ দিতে মুখিয়ে আছেন। স্বাভাবিকভাবে টিম ইন্ডিয়ার হেডকোচ হিসাবে দ্রাবিড়ের প্রথম প্রথম একাদশ কেমন হয়, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

এমনিতে নিউজিল্যান্ড বেশ শক্তিশালী দল। সদ্যই টি২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup) খেলে আসছে তারা। তবে, কিউয়িরা অনেকটাই দুর্বল হয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন এই সিরিজে বিশ্রামে থাকায়। এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন টিম সাউদি। তবে, উইলিয়ামসনহীন নিউজিল্যান্ডও যথেষ্টই শক্তিশালী। তাই বুধবারের ম্যাচ বেশ কঠিনই হবে ভারতের জন্য।

[আরও পড়ুন: ‘আগামী দিনে দেশ নতুন উচ্চতায় পৌঁছবে’, সংসদীয় ব্যবস্থাকে মজবুত করার বার্তা মোদির]

সেই কঠিন ম্যাচে ভারতের প্রথম একাদশ কীভাবে সেজে উঠবে? ভারতীয় শিবির সূত্রের খবর, আগের মতোই ওপেন করবেন রোহিত এবং রাহুল। এই সিরিজে তিন নম্বরে খেলবেন ঈশান কিষান (Ishan Kishan)। চার নম্বর ব্যাটসম্যান হিসাবে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব খেলতে পারেন ৫ নম্বরে। ৬ নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে ঋষভ পন্থকে। বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার (Deepka Chahar) এবং মহম্মদ সিরাজ বা আবেশ খানকে দেখা যেতে পারে প্রথম একাদশে। যদিও, কোন কোন পেসার রোহিত খেলাবেন সেটা এখনও স্পষ্ট নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: Coronavirus Updates: দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা]

এই ম্যাচে নামার আগেই অধিনায়ক রোহিত ঘোষণা করেছেন, তিনি ক্রিকেটারদের পাশে থাকবেন। কেউ ব্যর্থ হলেও সঙ্গে সঙ্গে তাঁকে বাদ দেওয়া হবে না। কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিয়েছেন, তাঁর কোচিংয়ে তরুণদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। এখন দেখার ভারতীয় ক্রিকেটের দ্রাবিড় যুগের সূচনা জয় দিয়ে হয় কিনা। তবে, জয়-পরাজয়ের পাশাপাশি নজর থাকবে ভারতের তরুণরা কেমন পারফর্ম করছেন সেদিকেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.