Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Jasprit Bumrah

শ্রীলঙ্কা সফরে কি খেলতে পারবেন বুমরাহ? চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ছিলেন ভারতের তারকা পেসার। সেখানেই তাঁর রিহ্যাব হয়। তারপর ফিটনেস পরীক্ষাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২১:১৫

options
link
শ্রীলঙ্কা সফরে কি খেলতে পারবেন বুমরাহ? চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড zoom
জশপ্রীত বুমরাহ। ফাইল ছবি।
Advertisement

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। শর্তসাপেক্ষে দুই টেস্টের দলে রাখা হয় জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তবে আসন্ন সিরিজের আগে বড়সড় স্বস্তি পেল টিম ইন্ডিয়া। যাবতীয় আশঙ্কা কাটিয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন বুমরাহ। ফলে দ্বীপরাষ্ট্রে গিয়ে দু’টি টেস্ট খেলতে তাঁর কোনও অসুবিধা নেই।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগেই হাঁটু ফুলে গিয়েছিল বুমরাহর। তাই শেষ ম্যাচে নামানো হয়নি তাঁকে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ছিলেন ভারতের তারকা পেসার। সেখানেই তাঁর রিহ্যাব হয়। তারপর ফিটনেস পরীক্ষাও। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে তাঁকে খেলার ছাড়পত্র দিয়েছে ভারতীয় বোর্ড। গত বছরের নভেম্বরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার পর আর লাল বল হাতে দেখা যায়নি ভারতীয় বোলিংয়ের ফিগারহেডকে। সূত্রের খবর, দীর্ঘ বিরতির পরে আবার টেস্টের ধকল সামলানোর জন্য ধাপে ধাপে তৈরি করা হয় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যাবতীয় আশঙ্কা কাটিয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন বুমরাহ। ফলে দ্বীপরাষ্ট্রে গিয়ে দু’টি টেস্ট খেলতে তাঁর কোনও অসুবিধা নেই।

এক বোর্ড কর্তা জানিয়েছেন, এখন সম্পূর্ণ সুস্থ বুমরাহ। সিওই-তে সমস্ত শারীরিক পরীক্ষায় সফল হয়েছেন। শ্রীলঙ্কায় দুই টেস্টে ৩২ বছরের পেসারের দলে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। কারণ বুমরাহ দলের পরিকল্পনার অঙ্গ। আসন্ন দু’টি টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হাতছাড়া হলেই সিরিজে চাপ বেড়ে যেতে পারে। এই আবহে বুমরাহর ফিট হয়ে ওঠা ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, প্রথমে ছোট স্পেল, পরে ধীরে ধীরে বাড়ানো হবে তারকা পেসারের ওয়ার্ক লোড। গোটা প্রক্রিয়াতেই নজর রাখেন মেডিক্যাল দলের সদস্যেরা। এবার আশা করা যাচ্ছে, যেহেতু বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাস, তাই দীর্ঘ স্পেলে বল করতে অসুবিধা হবে না তাঁর।

তবে চিন্তা বাড়িয়েছে শুভমান গিলের ঘাড়ের পুরনো সমস্যা। গত বছর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই কারণে গুয়াহাটি টেস্টেও খেলতে পারেননি। বোর্ড সূত্রের খবর, এখনও দীর্ঘ সময় ব্যাট করলে ঘাড়ে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এই সমস্যায় ভুগছেন শুভমান। তাই বোর্ডের চিকিৎসকদের পাশাপাশি বাইরের বিশেষজ্ঞের পরামর্শও নিচ্ছেন তিনি।

আশা করা যাচ্ছে, যেহেতু বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাস, তাই দীর্ঘ স্পেলে বল করতে অসুবিধা হবে না তাঁর।

শ্রীলঙ্কা সফরের আগে তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তোলার সব রকম প্রচেষ্টা করা হচ্ছে। পরের বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমনিতেই ভারত রয়েছে পঞ্চম স্থানে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ন’টি টেস্টের মধ্যে সাতটিতেই জিততে হবে মেন ইন ব্লু-কে। তাই এ বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের কঠিন অ্যাওয়ে সিরিজের আগে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে সিরিজ জয় প্রয়োজন। তাই লাখ টাকার প্রশ্ন, শুভমান কি শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে পারবেন? বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাশ করার পর আশাবাদী গিলভক্তরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.