সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে এমনটা হয়েছে দু’বার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বারের জন্য একসঙ্গে খেলতে নামতে পারে দুটি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিসিসিআই চলতি মরশুমের জন্য ভারতীয় দলের যে ক্রীড়াসূচি তৈরি করেছে, তাতে দুটি ভারতীয় দল একসঙ্গে না খেলালে সেই ক্রীড়াসূচি অনুযায়ী খেলা সম্ভব নয়।

এমনিতেই চলতি মরশুমে আইপিএল (IPL) এবং বিশ্বকাপ থাকার জন্য ব্যস্ত সূচি ছিল ভারতের। তার উপর আবার নাকি দুটি সংক্ষিপ্ত সিরিজ ভারতীয় দলের ক্রীড়াসূচিতে যোগ হতে চলেছে। শোনা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের আগেই জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে পারে ভারতীয় দল। বিসিসিআই (BCCI) সরকারিভাবে সিদ্ধান্ত না জানালেও এই দুটি সিরিজ নিয়ে ইতিমধ্যেই বোর্ডের অন্দরে আলোচনা হয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। এই দুটি সিরিজ চূড়ান্ত হলে, সেখানে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারতীয় বোর্ড।
[আরও পড়ুন: ফের ভাইরাল উত্তরপ্রদেশের মহিলা পোলিং অফিসার! তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টগুলি দেখেছেন?]
এমনিতে ঘরের মাঠের শ্রীলঙ্কা সিরিজ শেষ করার পরই ভারতীয় দলের তারকারা খেলবেন আইপিএল। মে মাসে আইপিএল শেষ হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলার কথা রোহিতদের। তারপরই ইংল্যান্ড সফরে যাবে ভারতের প্রথম সারির একটি দল। সেই একই সময়ে নাকি দ্বিতীয় সারির একটি দলকে আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়েতে পাঠানোর পরিকল্পনা করছে বোর্ড। এরপরই আবার শ্রীলঙ্কায় ফিরে এশিয়া কাপ (Asia Cup) খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বোর্ড সূত্রের খবর, সব ঠিক থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীনই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলতে পারে ভারতের আরেক দল। তারপর সেই দলটিই চলে যাবে জিম্বাবোয়ে। তখনও প্রথম সারির দলটি ইংল্যান্ড সফরেই থাকবে।
[আরও পড়ুন: মার্চ মাসে কোন কোন দিন বন্ধ ব্যাংক? দেখে নিন তালিকা]
করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের মধ্যে থেকে এভাবে টানা খেলে যাওয়াটা এমনিতেই বেশ কষ্টকর। তার উপর আবার এত ঠাসা ক্রীড়াসূচি, ক্রিকেটাররা যে বেশ সমস্যায় পড়তে পারেন, তাতে কোনও সংশয় নেই। তবে বিসিসিআই সূত্রের দাবি, সব ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া যাবে।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক