সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক নতুন পালক ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীর মুকুটে। বুধবার থেকে রনজি ট্রফির প্লেট লিগে অভিযান শুরু করতে চলেছে বিহার। তার আগে সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল বৈভবের নাম। আগামী দু’টি ম্যাচে বিহারের সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসাবে রনজি ট্রফির ইতিহাসে নজিরও গড়ে ফেলল সে।
১৫ অক্টোবর থেকে পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের মুখোমুখি হতে চলেছে বিহার। রবিবার গভীর রাতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। বৈভবকে সহ-অধিনায়ক করার পাশাপাশি নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে সাকিবুল গণিকে।
গত মরশুমের রনজিতে একটি ম্যাচেও জয় পায়নি বিহার। সেই কারণে প্লেট লিগে অবনমন হয়েছিল তাদের। ২০২৩-২৪ মরশুমে রনজিতে অভিষেক ঘটে বৈভবের। আর এখন সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসাবে রনজি ট্রফির ইতিহাসে উঠে এল এই তারকা।
বৈভব এখন পর্যন্ত বিহারের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ১০ ইনিংসে তার রান ১০০। সর্বোচ্চ ৪১। তবে এখন যেভাবে পারফরম্যান্স করছে বৈভব, তাতে অনেকের ধারণা, ঘরোয়া মরশুমে তার ব্যাটে রানের বন্যা দেখা যাবে। সাম্প্রতিক অতীতে সাদা বলের ক্রিকেটে তো বটেই, এবার তার ব্যাট চলেছে লাল বলের ক্রিকেটেও। অজিভূমে নতুন নজির বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। ছোটদের টেস্টে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে ১৪ বছরের বৈভব। হয়তো এরই পুরস্কার পেল বৈভব।
Bihar Squad Announced for 1st Two #RanjiTrophy Matches!
Captain: Sakibul Gani⁰⭐ Vice-Captain: Vaibhav Suryavanshi
A strong mix of youth & experience..⁰Vaibhav’s rise continues after a stellar IPL & U-19 season.. #TeamBihar #BiharCricket #Ranji2025 #VaibhavSuryavansh pic.twitter.com/vk9ScT97UC— Bihar Cricket Association (@BiharCriBoard) October 12, 2025
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?