সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিসা না পেয়ে শোয়েব বশির (Shoaib Bashir) ফিরে গিয়েছেন বিলেতে। ইংল্যান্ড ক্রিকেটারের ভিসা না পেয়ে ফিরে যাওয়া এবং প্রথম টেস্টে নামতে না পারার ঘটনা বড় আকার ধারণ করতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রথম টেস্ট বয়কট করার কথা বলা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশসানের তরফ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে মোদি সরকারকে।হায়দরাবাদ টেস্টের বল গড়ানোর আগে শোয়েব বশিরকে নিয়ে ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নিচ্ছে।
[আরও পড়ুন: ইংরেজ স্পিনারের ভিসা বাতিল, মোদি সরকারকে কড়া বার্তা সুনাক প্রশাসনের]
এই আবহে শোয়েব বশিরকে নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গোটা ঘটনায় অসন্তুষ্ট রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে হিটম্যান বলেন, ”আমি ওর ব্যাপারটা অনুভব করতে পারছি। ও এবারই প্রথম আসছিল। দুর্ভাগ্যক্রমে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো আর ভিসা অফিসে বসি না। আশা রাখি ও দ্রুতই ভারতে আসবে।”
বশিরের ভিসা না পাওয়ার ঘটনায় অনেকেরই মনে পড়ছে উসমান খোয়াজার কথা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে একই সমস্যায় পড়েছিলেন খোয়াজা। বশিরকে না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও। হতাশা গোপন করেননি তিনি। স্টোকসকে বলতে শোনা গিয়েছে, ”অধিনায়ক হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দল ঘোষণা করা হয়েছিল। এখন দেখা গেল বশির ভিসা পায়নি।” রোহিতের এহেন সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টা পরে খবর আসে শোয়েব বশিরকে ভিসা দেওয়া হয়েছে। প্রথম টেস্টে অবশ্য নামার আর কোনও সুযোগই নেই বশিরের। পরবর্তী টেস্ট গুলোতে হয়তো দেখা যেতে পারে পাক বংশোদ্ভূত ইংরেজ স্পিনারকে।
[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট বয়কটের ডাক ইংল্যান্ডের সংবাদমাধ্যমে, কিন্তু কেন?]
সর্বশেষ খবর
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও