সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ৩১ তারিখের পর ফ্রি পরিষেবার উপর লাগাম টানতে চলেছে জিও৷ মার্চের পর আপনার ফ্রি জিও সিমটি চালু রাখতে হলে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইমের মেম্বার হতে হবে৷ তারপরই আনলিমিডেট ডেটা ও ফ্রি কল পরিষেবার অপশন খুলে যাবে গ্রাহকের সামনে৷ এবার নিজের প্রয়োজন মতো অফারটি বেছে রিচার্জ করে নিলেই ইচ্ছে মতো অনলাইন ভিডিও দেখতে আর বাধা থাকবে না৷ যত বেশি টাকার রিচার্জ করবেন, অফার হবে ততই আকর্ষণীয়৷ এতটা তথ্য তো টিভির পর্দায় অথবা অনলাইনে চোখ রাখলেই দেখতে পাচ্ছেন৷ কিন্তু আরেকটা অফারের কথা কানে এসেছে কি?
[নতুন গ্রাহকদের ফ্রি-তে ১০০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে Jio]

জিওর তরফে চালু করা হয়েছে আরও একটি অফার৷ জিও প্রাইম গ্রাহক হয়ে গেলেই ৫০ টাকা ক্যাশব্যাক দেবে সংস্থা৷ কীভাবে পাবেন এই অফার? খুব সহজ৷ আপনার স্মার্টফোনে জিও মানি অ্যাপটি তো রয়েইছে৷ সেই ওয়ালেট থেকে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইমের সাবস্ক্রিপশন করুন৷ তাহলে আপনার জিও মানি ওয়ালেটে ঢুকে যাবে ৫০ টাকার ডিসকাউন্ট ভাউচার৷ যা দু’দিনের মধ্যে অ্যাকটিভ হয়ে যাবে৷ এরপর জিও মানি ওয়ালেট থেকে ৩০৩ টাকা অথবা তার বেশি অর্থের রিচার্জ করার সময় ৫০ টাকা কম দিলেই চলবে৷ চলতি বছর ২৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ডিসকাউন্ট ভাউচারটির মেয়াদ থাকছে৷ এই সময়ের মধ্যে একজন প্রাইম মেম্বার মোট পাঁচবার এই অফারটি গ্রহণ করতে পারবেন৷
[অনলাইনে সিনেমা দেখেন? ভোডাফোনের গ্রাহক হলে থাকল সুখবর]

১৫ মার্চ থেকেই অফারটি দিতে শুরু করে দিয়েছে জিও৷ অফার কিন্তু লিমিটেড৷ তাই দেরি করলেই ফসকে যাবে৷
সর্বশেষ খবর
-
গুন্ডা দমনে ‘পাসা’, ক্ষতিপূরণ আদায়ে সম্পত্তি ক্রোক, সোমেই নতুন বিল আনছে ‘ভরসার’ সরকার
-
গুরুতর অসুস্থ অলকা ইয়াগনিক! কেন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়? মুখ খুললেন গায়িকা
-
পালি ভাষা শিক্ষা ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, প্রাচীন জ্ঞান উন্মোচনে নয়া কোর্স ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের
-
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ! তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত
-
তৃণমূল জমানায় শিক্ষাঙ্গনে ‘দুর্নীতি’র আখড়া! এবার ইউনিয়ন রুম খুলে ভিডিওগ্রাফির নির্দেশ