Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

আইরিশদের বিরুদ্ধে অভিষেক অনিশ্চিত বৈভবের, ফর্মে থাকা কাউকে বসাতে নারাজ ব্যাটিং কোচ

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। অনেকেই এই ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বৈভব সূর্যবংশীকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১০:৪৬

options
link
আইরিশদের বিরুদ্ধে অভিষেক অনিশ্চিত বৈভবের, ফর্মে থাকা কাউকে বসাতে নারাজ ব্যাটিং কোচ zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। অনেকেই এই ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বৈভব সূর্যবংশীকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। যদিও তাঁদের অপেক্ষা আরও বাড়তে পারে। কারণ সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া বৈভবের অভিষেক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়ে দিয়েছেন, বৈভবকে সুযোগ দেওয়ার জন্য ফর্মে থাকা কোনও ব্যাটারকে বসানো হবে না।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারত। বৈভবকে প্রথম একাদশে জায়গা দিতে হলে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মধ্যে একজনকে বাইরে রাখতে হবে। কিন্তু দু’জনেই দুরন্ত ছন্দে রয়েছেন। তাই নির্বাচকদের সিদ্ধান্ত সহজ নয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সীতাংশু বলেন, “বৈভব খুব প্রতিভাবান। তা নিয়ে কোনও সন্দেহ নেই। আইপিএল-সহ অন্যান্য ম্যাচগুলোয় ও যেভাবে ব্যাটিং করেছে, তাতে বোঝা যায় ওর মধ্যে আগ্রাসী ব্যাটিংয়ের প্রবণতা স্বাভাবিক। জফ্রা আর্চারের মতো পেসারদের বিরুদ্ধেও ও নির্ভয়ে খেলেছে। ও নিঃসন্দেহে অসাধারণ প্রতিভা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই সঙ্গে তাঁর মন্তব্য, “বিকেলে অধিনায়ক ও কোচ বসে দল নির্বাচন করবেন। বৈভব খেললে খুব ভালো। না খেললেও সমস্যা নেই। কারণ ও ইতিমধ্যেই ভারতীয় দলের অংশ। আমি নিশ্চিত, সময় এলে ও সুযোগ পাবে। কিন্তু ওকে খেলানোর জন্য ফর্মে থাকা কাউকে বসানো ঠিক হবে না। নতুনদের সুযোগ দেওয়া আর ভালো খেলতে থাকা ক্রিকেটারের প্রতি অবিচার করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।”

ভারতীয় ক্রিকেটে প্রতিভার প্রাচুর্য নির্বাচকদের কাজকে কঠিন করে তুলেছে বলেও মনে করেন কোটাক। তাঁর কথায়, “ভারতে এত প্রতিভা যে নির্বাচকদের মাথাব্যথা হওয়াই স্বাভাবিক। তবে যারা নিয়মিত রান করছে ও জেতাচ্ছে, তাদের উপেক্ষা করা উচিত নয়। আমাদের বোর্ডের পরিকাঠামো এমন যে, নতুন ক্রিকেটার আসতেই থাকবে। সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.