সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝে আচমকাই হইচই বিরাট কোহলিকে নিয়ে। না, ক্রিকেট সংক্রান্ত বিষয়ে নয়। হঠাৎই চর্চা শুরু হল সোশাল মিডিয়ায় তাঁর কর্মকাণ্ড নিয়ে। যে কারণে রীতিমতো ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানাতে বাধ্য হলেন, যা করেছেন, সেটা তিনি ইচ্ছাকৃত করেননি। কিন্তু কী এমন করলেন তিনি?
বৃহস্পতিবার ছিল কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। কিন্তু তারপরই শুরু হল অন্য চর্চা। কী ব্যাপার? না, কোহলি একটি পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট করেছেন। সেই ছবিটি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কউরের। তাও সেটা অভনীত নিজে করেননি। তাঁর একটি ফ্যান পেজ থেকে করা হয়। তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? অনেকে তো আবার কোহলির ‘কাণ্ড’ দেখানোর জন্য সেই পোস্টে অনুষ্কাকে ট্যাগও করেন।
অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিলেন কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

অবশ্য ব্যাখ্যা দিয়েও মুক্তি নেই। নেটিজেনরা মজার সুরে বিস্ময় প্রকাশ করছেন, অ্যালগোরিদম কি না বেছে বেছে অভনীতের ছবিই পেল? এমনিতে সোশাল মিডিয়ায় খুব একটা থাকেন না কোহলি। স্ত্রীর জন্মদিনে যাও-বা এলেন, সঙ্গে নিয়ে এলেন একরাশ গসিপ!
View this post on Instagram
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা