সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় অন্তিম পর্যায়ে আইপিএল-এর লড়াই। পুণে সুপারজায়ান্ট, মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স- এই তিন দলের মধ্যেই কারোর মাথাতে উঠবে আইপিএল দশের সেরার শিরোপা। তবে এবারের টুর্নামেন্টে সবথেকে বেশি প্রত্যাশা ছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপর। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এমনকী ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক। প্রশ্ন উঠছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট রান পাবেন কিনা তা নিয়েও। তবে অফ-ফর্মে থাকা বিরাট কোহলিরও ফ্যানের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেই তালিকায় নতুন সংযোজন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় জন্টি রোডস-এর মেয়ে ইন্ডিয়া রোডস।
[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ]
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেন জন্টি। যেখানে জন্টি রোডসের মেয়ে বিরাটের ছবির সামনে দাঁড়িয়ে সেটিকে ছুঁয়ে রয়েছে। সঙ্গে লেখেন, ‘মনে হচ্ছে, বিরাট কোহলি আরও একজন নতুন ফ্যানকে পেয়েছে।’ এরপরে পাল্টা টুইট করেন বিরাট কোহলিও। লেখেন, ‘খুব সুন্দর। কিন্তু আমি ভাবছি ইন্ডিয়ার ব্যাগে কী রয়েছে?’
It would seem that @imVkohli has another fan- not that we blame India Rhodes @pumacricket @mipaltan pic.twitter.com/V7j3em2zSP
— Jonty Rhodes (@JontyRhodes8) 17 May 2017
@JontyRhodes8 #IndiaRhodes Cuteness overload! Wonder what she’s carrying in that little bag? @pumacricket https://t.co/eidaDPhE4C
— Virat Kohli (@imVkohli) 17 May 2017
[তিন তালাকে রায় স্থগিত সুপ্রিম কোর্টের]
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত জন্টি রোডস। আইপিএল-এর মরশুমে প্রতিবছরই সপরিবারে আসেন তিনি। ভারত তাঁর এতটাই পছন্দের হয়ে যায় যে, মেয়ের জন্মের পরেই তার নাম রাখেন ‘ইন্ডিয়া’।
[মন্দিরের ভিতরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, তারপর?]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর