Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্রামের আবেদনই করেননি কোহলি, ধোঁয়াশা বাড়িয়ে জানালেন বোর্ড আধিকারিক

কোহলিকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন ভারতীয় ক্রিকেটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২১, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২১, ১৯:৩৭

options
link
বিশ্রামের আবেদনই করেননি কোহলি, ধোঁয়াশা বাড়িয়ে জানালেন বোর্ড আধিকারিক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম চেয়ে সরকারি ভাবে কোনও আবেদন করেননি বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই জানিয়েছেন বোর্ডের এক কর্তা।

গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেট উত্তপ্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের (South Africa Series) দলঘোষণায় কোহলির হাত থেকে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। কেবলমাত্র টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। আর টি-টোয়েন্টি ফরম্যাটের মতো ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর মধ্যেই খবর ছড়িয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। 

Advertisement

[আরও পড়ুন: বিরাট আর রোহিতের সম্পর্কে কি ফাটল ধরেছে? টুইট করে জল্পনা বাড়ালেন আজহার]

২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। ১৫ জানুয়ারি শেষ হচ্ছে টেস্ট সিরিজ। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। এই খবর প্রকাশ্যে এসেছে গতকাল। এদিনই খবর ছড়িয়ে পড়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে-তে খেলবেন না স্বয়ং বিরাট। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই ভারতীয় ক্রিকেটে জোর আলোচনা, তবে কি দুই তারকা ক্রিকেটারের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়েছে?

এদিকে খবর ছড়ায় কোহলি নাকি বোর্ডকে জানিয়েছেন, মেয়ে ভামিকার প্রথম বছরের জন্মদিন উদযাপন করার জন্যই ছুটি চাইছেন তিনি। আগামী বছর ১১ জানুয়ারি এক বছর বয়স পূর্ণ হবে ভামিকার। আর দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার (Team India) তিন টেস্টের সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। তাই ওই সিরিজের পরই সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট। যেখানে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবেন।

যদিও এ খবরকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি জানিয়েছেন, ”ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াবেন এমন কোনও আবেদন সরকারি ভাবে করেনি কোহলি। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বা বোর্ড সচিব জয় শাহের কাছেও জানায়নি কিছু। এখনও পর্যন্ত যা খবর ১৯, ২১ ও ২৩ জানুযারি তিনটি ওয়ানডেতেই খেলবে কোহলি।” বিরাট কোহলি নিয়ে ধোঁয়াশা ভারতীয় ক্রিকেটে।

[আরও পড়ুন: Virat Kohli: প্রকাশ্যে বোর্ড-বিরাট বিবাদ? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে সরছেন কোহলি!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.