সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার প্রথম অ্যাথলিট হিসাবে ২৫ কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপরেই প্রকাশ্যে এসেছে তাঁর সম্পত্তির মোট পরিমাণ। জানা গিয়েছে, আকাশছোঁয়া সম্পত্তির মালিক কিং কোহলি। খেলার পাশাপাশি বিজ্ঞাপনের চুক্তি, নিজস্ব সংস্থা রয়েছে তাঁর। সদ্য প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, সবমিলিয়ে বিরাটের সম্পত্তির পরিমাণ ১ হাজার কোটিরও বেশি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। তারপরে ছুটি কাটাতে ব্যস্ত ক্রিকেটারদের সকলেই। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, স্ত্রী অনুষ্কার সঙ্গে লন্ডনে গিয়ে কীর্তন শুনছেন বিরাট কোহলি। কৃষ্ণ দাসের কীর্তন কনসার্টে গিয়ে ভক্তিমূলক গানে মজে যান তারকা দম্পতি। তারপরের দিনই প্রকাশ্যে এসেছে বিরাটের মোট সম্পত্তির পরিমাণ।
কীভাবে এত সম্পত্তির মালিক হলেন বিরাট? বর্তমানে বিসিসিআইয়ের সর্বোচ্চ এ+ গ্রেডের অন্তর্ভুক্ত কিং কোহলি। তার জন্য বার্ষিক ৭ কোটি টাকা উপার্জন করেন তিনি। প্রত্যেক টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, ওয়ানডেতে ৬ লক্ষ টাকা ও টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা আয় করেন বিরাট। এছাড়াও আইপিএলের চুক্তি বাবদ ১৫ কোটি টাকা উপার্জন তাঁর।
[আরও পড়ুন: ফের রামের নামে হিংসা যোগীরাজ্যে, ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে বেধড়ক মার!]
খেলার বাইরেও বিরাটের নিজস্ব পোশাক বানানোর সংস্থা রয়েছে। একাধিক বিখ্যাত সংস্থায় বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন তিনি। এছাড়াও আইএসএলের ক্লাব এফসি গোয়ার মালিকানা রয়েছে বিরাটের। সোশ্যাল মিডিয়া থেকেও বিপুল আয় রয়েছে কিং কোহলির। পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি প্রোমোশনাল পোস্ট করার জন্য ৮.৯ কোটি টাকা আয় করেন বিরাট। টুইটারের ক্ষেত্রে এই অঙ্কটা ২.৫ কোটি।
মাঠের বাইরে বিজ্ঞাপন করেও বিপুল আয় করেন বিরাট। সবমিলিয়ে ১৮টি ব্র্যান্ডের প্রচার করেন তিনি। প্রত্যেকটি ব্র্যান্ডের জন্য বার্ষিক ১০ কোটি টাকার কাছাকাছি আয় বিরাটের। ভারতের সমস্ত ক্রীড়াবিদ ও অভিনেতাদের চেয়েও বেশি আয় তাঁর। শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিরাট কোহলির বার্ষিক আয় ১৭৫ কোটি টাকা। এছাড়াও বিরাটের গ্যারাজে রয়েছে ৩১ কোটি টাকার বিলাসবহুল গাড়ি। মুম্বই ও গুরুগ্রামে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের দু’টি বাড়ি রয়েছে তাঁর। সবমিলিয়ে বর্তমানে বিরাটের সম্পত্তির মোট পরিমাণ ১০৫০ কোটি টাকা।
[আরও পড়ুন: বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, লন্ডনে তিনদিনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে খুন আততায়ীদের]
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত