Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট, শহরে পা রাখলেন বিরাট

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:৪৪

options
link
বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট, শহরে পা রাখলেন বিরাট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড অতীত। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। বৃহস্পতিবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু প্রথম টেস্ট। প্রস্তুতির জন্য আগেই কলকাতায় এসে গিয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এবার একে একে আসতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা।

[চতুর্থবার বাবা হলেন রোনাল্ডো, এবার কন্যাসন্তান]

রবিবার রাতেই শহরে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান-সহ একাধিক ক্রিকেটার। এছাড়া এসেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। আর সোমবার কলকাতায় পা রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন সকাল থেকেই তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দমদম বিমানবন্দর। আর গেট থেকে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। যদিও তাঁদের এবং সংবাদমাধ্যমকে এড়িয়ে পুলিশি নিরাপত্তায় সোজা গাড়িতে উঠে যান বিরাট। সংবাদমাধ্যমের মুখোমুখিও হননি।

Advertisement

দেখুন ভিডিও:

জানা গিয়েছে, সোমবার বিকেলে ইডেনে ভারতীয় দলের অপশনাল প্রাকটিসও রয়েছে। তবে বিরাটদের কোচের চেয়ার বসার পর ঘরের মাঠে এটাই প্রথম টেস্ট সিরিজ হতে চলেছে রবি শাস্ত্রীর। কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি-তিনটি ফরম্যাটেই বিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল ভারতীয় দল। আর এবার ঘরের মাঠেও একই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর তাঁরা। তিনটি টেস্টের পর করণারত্নেদের সঙ্গে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন বিরাটরা।

[ধোনির সমর্থনে এবার শচীনের উদাহরণ টেনে আনলেন কপিলদেব]

১৪ নভেম্বর কলকাতায় ডালমিয়া স্মারক বক্তৃতার ব্যবস্থা করেছে সিএবি। এবারের বক্তা কপিলদেব ও শ্রীলঙ্কা বোর্ডের প্রধান সুমাথিপালা। সিএবি সূত্রের খবর, সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। খুব স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানে দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কী বলেন, তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। কপিল এমনিতে লড়াকু চরিত্র। তাঁর জীবনে নানা ওঠা-পড়ার ঘটনা রয়েছে। প্রয়াত সিএবি কর্তার স্মৃতিভাষণে প্রাক্তন অলরাউন্ডার সেসব কীভাবে তুলে ধরেন, তা নিয়ে বাড়ছে আগ্রহ। অস্ট্রেলিয়ার সঙ্গে ইডেনে একদিনের ম্যাচ হয়েছে  মাস দুয়েক আগে। তারপর এই টেস্ট ম্যাচ। যার জন্য ইডেন দ্রুত সেজে উঠছে।

ভিডিও সৌজন্যে: দেবাশিস সেন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.