একটা সময়ে বলা হত, এই দলটা স্রেফ মন জিততেই আসে। ট্রফি জেতা তাদের দ্বারা হবে না। কিন্তু গত তিনবছরে তিনটি ট্রফি জিতে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছে আরসিবি। ২০২৪ এবং ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন স্মৃতি মন্ধানারা। সেই সঙ্গে ২০২৫ আইপিএল ট্রফি গিয়েছে বিরাট কোহলিদের ঝুলিতে। বৃহস্পতিবার স্মৃতিরা চ্যাম্পিয়ন হতেই আবেগঘন বার্তা লিখে ফেলেছেন কিং কোহলি (Virat Kohli)।
এই প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজির পুরুষ এবং মহিলা দলের হাতে একইসঙ্গে ভারতসেরার ট্রফি রয়েছে। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে বিরাট লেখেন, ‘আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তরাও খুবই ভালোবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’
আরও পড়ুন:
View this post on Instagram
দ্বিতীয়বার ডব্লিউপিএল ট্রফি জিতেও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি। তিনি বলেন, “আরসিবি ভক্তরা বিশ্বের সেরা। আমরা যেখানেই খেলি না কেন, প্রচুর সমর্থন পেয়েছি।” আরসিবি অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন হল আরসিবি। সেটাও অসামান্য অনুভূতি। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও অভিনন্দন জানিয়েছেন ডব্লিউপিএলজয়ী আরসিবিকে। নেটিজেনরাও আরসিবির মহিলা ব্রিগেডকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন স্মৃতি মন্ধানারা। সেই সঙ্গে ২০২৫ আইপিএল ট্রফি গিয়েছে বিরাট কোহলিদের ঝুলিতে। এই প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজির পুরুষ এবং মহিলা দলের হাতে একইসঙ্গে ভারতসেরার ট্রফি রয়েছে।
বৃহস্পতিবার বেস্ট ফ্রেন্ড জেমাইমা রডরিগেজের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ডব্লিউপিএল ফাইনাল খেলতে নেমেছিলেন স্মৃতি। দুই বন্ধুর যুদ্ধে শেষ হাসি হাসেন আরসিবি অধিনায়ক। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। কিন্তু আবারও দিল্লি হেরে গেল ফাইনালে। ডব্লিউপিএলের ইতিহাসে প্রত্যেকবার ফাইনালে উঠেছে দিল্লি। কিন্তু চারবার ফাইনাল খেলেও ট্রফি জেতা হয়নি তাদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে