সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পাট চুকিয়ে পাকাপাকিভাবে লন্ডনে সংসার পাতছেন বিরাট কোহলি। দিন কয়েক ধরেই এমন জল্পনা ছড়িয়েছে ক্রিকেটমহলে। আগুনে ঘি ঢেলে বিশ্বকাপের পরেই লন্ডনে পাড়ি দিয়েছেন কিং কোহলি। কিন্তু দেশ ছাড়ার গুঞ্জন একেবারে নস্যাৎ করে দিল বিরাটের নয়া পোস্ট। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বিদেশে নয়, দেশের মাটিতেই তৈরি করেছেন তাঁর ড্রিম হোম।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেয় বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান অকায়। লন্ডনে পুত্রের জন্ম দেন বলিউড অভিনেত্রী (Anushka Sharma)। তার পর থেকেই গুঞ্জন শুরু, পাকাপাকিভাবে লন্ডনে সংসার পাততে চান তারকা দম্পতি। সূত্রের খবর, লন্ডনে নিজেদের দ্বিতীয় বাসস্থানের ব্যবস্থা করেছেন তাঁরা। অবসর নেওয়ার পরে লন্ডনেই পাকাপাকিভাবে থাকতে পারেন বিরুষ্কা। এমনকি বিরাট (Virat Kohli) নিজেও জানান, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে লোকচক্ষুর আড়ালেই থাকার ইচ্ছা রয়েছে তাঁর।
[আরও পড়ুন: প্রতিপক্ষের নাম নিয়ে দর্শকদের কটাক্ষ! ‘তোমরা ছুঁতে পারবে না’, উইম্বলডনে তোপ জকোভিচের]
গত বৃহস্পতিবার বিশ্বজয়ের সেলিব্রেশন করতে দেশে ফেরেন বিরাট। দীর্ঘ বিমানযাত্রা, তার পর হুডখোলা বাসে সেলিব্রেশনের ক্লান্তি সামলেও বৃহস্পতিবার রাতেই মুম্বই বিমানবন্দরে দেখা মেলে কিং কোহলির। জানা যায়, দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন অনুষ্কা। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটাতে উড়ে গিয়েছেন কোহলি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও তিনি খেলবেন না বলেই জানা গিয়েছে।
এহেন পরিস্থিতিতে জল্পনা আরও চরমে ওঠে। নিজের ছুটির বেশিরভাগ সময়টা বিরাট লন্ডনে কাটাচ্ছেন, তাহলে কি দেশ ছাড়ার পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছেন কিং কোহলি? এই প্রশ্নের মাঝেই মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিরাট। একটি নির্মানসংস্থাকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “আলিবাগে আমার ড্রিম হোম তৈরি হয়েছে। বাড়ি তৈরির গোটা অভিজ্ঞতাই খুব উপভোগ করেছি।” এই পোস্টেই বিরাট জানিয়েছেন, প্রিয়জনদের সঙ্গে এই বাড়িতে তিনি সময় কাটাবেন। তাহলে কি বিদেশ নয়, আলিগড়েই অবসর যাপন করবেন কিং?
The journey of building my Alibaug home has been a seamless experience, and seeing it all come together is truly gratifying. Huge thanks to the entire Avas team for making our dream home a reality. Can’t wait to enjoy every moment here with my loved ones!#avaswellness… pic.twitter.com/x17iL3ETfM
— Virat Kohli (@imVkohli) July 9, 2024
[আরও পড়ুন: নজরে ইউরো ফাইনাল, এমবাপে বনাম তিকিতাকা ছাপিয়ে শিরোনামে দুই সংসারের ‘অশান্তি’]
সর্বশেষ খবর
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’
-
শোনেনি বাবার বারণ, ঝড়বৃষ্টি দেখেই শালিকের বাচ্চা বাঁচাতে ছুটেছিল কিশোর, বজ্রাঘাতে সব শেষ!
-
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
-
‘বুড়ো বর, সুখ পান?’, আরবাজকে কটাক্ষ করতেই মোক্ষম জবাব সলমনদের বাড়ির বউমার