সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করাচি কিংস প্রেসিডেন্ট ওয়াসিম আক্রম (Wasim Akram) হতাশায়, রাগে ড্রেসিং রুমের চেয়ারে লাথি মেরে বসলেন। পাকিস্তান সুপার লিগে (PSL) করাচি কিংস চতুর্থ ম্যাচে হারল। শেষ বলে দলের হার সহ্য করতে না পেরে ক্ষোভে, হতাশায় ওয়াসিম আক্রমের মাথায় হাত উঠল। লাথি মেরে বসলেন ড্রেসিং রুমের চেয়ারে।
করাচি কিংসের সঙ্গে ম্যাচটি ছিল মুলতান সুলতানের। মুলতান সুলতান তিন রানে ম্যাচটি জিতে নেয়। মুলতান তোলে দুই উইকেটে ১৯৬ রান। মহম্মদ রিজওয়ান ৬৪ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তান সুপার লিগে এটাই রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। করাচি ব্যাট করতে নেমে ঝড় তোলে। জেমস ভিনস ৩৪ বলে ৭৫ রান করেন। একসময়ে করাচির রান ছিল বিনা উইকেটে ৭২ রান। কিন্তু সেই করাচি থামে পাঁচ উইকেটে ১৯৩ রানে।
Wasim Akram is not happy 😲#MSvKKpic.twitter.com/2qGRKaoWsx
— Cricket Pakistan (@cricketpakcompk) February 22, 2023
ড্রেসিং রুমে বসে খেলা দেখছিলেন ওয়াসিম আক্রম। শেষ বলে হারের পরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে হতাশ দেখায়। ক্রিকেট পাকিস্তান একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে আক্রমের মাথায় হাত উঠেছে। সামনের সারির চেয়ারে লাথিই মেরে বসেন তিনি। মুলতান প্রথম ম্যাচটি হারে লাহোর কালান্দার্সের কাছে। কিন্তু তার পরে কোয়েটা গ্লাডিয়েটরস, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড ও করাচিকে হারায়।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর