Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Hardik Pandya

মুম্বই ছাড়ছেন হার্দিক! সিএসকের সঙ্গে দুই তারকা নিয়ে জোর দর কষাকষি আম্বানির দলের

আইপিএলের ইতিহাসের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই 'জায়ান্ট'-এর মধ্যে বড় মাপের ট্রেড চুক্তি নিয়ে জোর জল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:৫৮

options
link
মুম্বই ছাড়ছেন হার্দিক! সিএসকের সঙ্গে দুই তারকা নিয়ে জোর দর কষাকষি আম্বানির দলের zoom
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি।
Advertisement

আইপিএলের ইতিহাসের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই ‘জায়ান্ট’-এর মধ্যে বড় মাপের ট্রেড চুক্তি নিয়ে জোর জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সম্ভাব্য এই ট্রেডের মধ্যমণি মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বদলে নাকি সিএসকের সঙ্গে দুই তারকা নিয়ে জোর দর কষাকষি চলছে আম্বানির দলের।

২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের দল গঠনের পরিকল্পনায় নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এরই মধ্যে শোনা যাচ্ছে, হার্দিকের নেতৃত্ব ও পারফরম্যান্সে মুম্বই শিবির পুরোপুরি সন্তুষ্ট নয়। গত আইপিএলে নবম স্থানে শেষ করেছিল মুম্বই। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায়। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। কালের নিয়মে সেই উষ্মা ঝিমিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ‌্য অধিনায়ক তো? হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। ফলে তাঁকে ট্রেড করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ বাদে প্রায় সব ফ্র্যাঞ্চাইজিই হার্দিককে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। জানা গিয়েছে, মুম্বই প্রথমে হার্দিকের বিনিময়ে চেন্নাইয়ের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে এবং অলরাউন্ডার শিবম দুবেকে চেয়েছিল। কিন্তু সিএসকে আয়ুষকে ছাড়তে রাজি হয়নি। এরপর দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে ট্রেডের অংশ করার প্রস্তাব দেওয়া হয়। যদিও সেই প্রস্তাবের সঙ্গেও একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে চেন্নাই।

যদিও গত আইপিএলে ব্রেভিসের পারফরম্যান্স আহামরি ছিল না। আট ম্যাচে করেছিলেন মাত্র ১৫১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ধারাবাহিক ছিলেন না। গত বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৬.৪২। কিন্তু বছর ঘুরতেই তা নেমে এসেছে ১৪৫.২২-এ। এ বছর ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ২২৮ রান। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ডে চলা ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ব্রেভিসের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে চাইছে চেন্নাই। এখন তিনি এমআই লন্ডনের হয়ে খেলছেন। সেখানে তাঁর ফর্ম কেমন থাকে, তার উপরেই অনেকটা নির্ভর করবে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ। তবে ট্রেড নিয়ে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। ফলে গোটা বিষয়টি জল্পনার পর্যায়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.