ব্যাট হাতে নামলেই প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা করে বৈভব সূর্যবংশী। কিন্তু মাঠের বাইরে একেবারে মাটির মানুষ সে। অল্প কয়েক দিনের মধ্যেই বৈভবের সেই দুই রূপ দেখেছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ১৫ বছরের তরুণকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি সুযোগ পাবে বৈভব? সেই ইঙ্গিতও দিলেন শ্রেয়স।
সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “আমি বৈভবের সঙ্গে প্রায়ই কথা বলি। ও মাঠের বাইরে কী করে, কীভাবে সময় কাটায়, সেসব নিয়েও কথা হয়। সবাই ওর ক্রিকেট আর ব্যাটিং নিয়ে আলোচনা করে। ও কতটা প্রতিভাবান, সেটা আমাদের সকলেরই জানা। কিন্তু মাঠের বাইরে ওর জীবনটা কেমন, সেটা অনেকেই জানে না। তাই ওর পরিবার নিয়েও কথা বলি। আর ও যখন নিজের কথা বলে, তখন শুনতে বেশ ভালো লাগে।”
আরও পড়ুন:
শ্রেয়সের চোখে মাঠের ভিতরের বৈভব এবং মাঠের বাইরের বৈভব, দুই ভিন্ন মানুষ। ভারত অধিনায়কের কথায়, “ও এমনিতে খুব চুপচাপ। কিন্তু মাঠে পা রাখলেই যেন পুরোপুরি বদলে যায়। খুব মিষ্টি স্বভাবের ছেলে। ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। ড্রেসিংরুমে ওর মতো একজন ক্রিকেটার থাকা সত্যিই খুব প্রয়োজন।” এশিয়ান গেমসে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন থাকা সত্ত্বেও ওপেনার হিসাবে জায়গা পেয়েছে বৈভব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও কি প্রথম একাদশে দেখা যাবে তাঁকে?
ভারত অধিনায়কের সংযোজন, “আমাদের দলে দু’জন বিশ্বকাপজয়ী ওপেনার রয়েছে। ওরা সুযোগ পাওয়ার যোগ্য। বৈভবের বয়স এখন মাত্র ১৫। ওর সময় যখন আসবে, তখন নিয়মিত সুযোগ পাবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ও দাপট দেখাবে।” সম্প্রতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছেন শ্রেয়সেরা। কিন্তু সেই সাফল্যের পর বিশ্রামের সুযোগ নেই। মঙ্গলবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামতে হবে ভারতকে। সিরিজ শেষ হলেই আবার নিউজিল্যান্ড সফর। সেখানেও রয়েছে ক্রিকেটের হ্রস্বতম সংস্করণের সিরিজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব