Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Women's T-20 World Cup

মেয়েদের বিশ্বকাপে দ্রুততম বল করলেন প্রোটিয়া পেসার ইসমাইল, জানেন কত গতি?

জানেন, ছেলেদের টি-২০ বিশ্বকাপে দ্রুততম বল কে করেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১৪:০৩

options
link
মেয়েদের বিশ্বকাপে দ্রুততম বল করলেন প্রোটিয়া পেসার ইসমাইল, জানেন কত গতি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম বল করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) পেসার শবনিম ইসমাইল। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে এই কীর্তি গড়েন শবনিম। ইংল্যান্ড অধিনায়ক হিথার নাইটের বিরুদ্ধে ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে বল করেন ইসমাইল। যা মেয়েদের ক্রিকেটে রেকর্ড।

শবনিম ইসমাইল মেয়েদের ক্রিকেটে দ্রুততম পেসারদের মধ্যে একজন। ৩৪ বছর বয়সি এই পেসার ওয়ানডে এবং টি-২০ দুই ফরম্যাটেই নিজের দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মজার কথা হল, এযাবৎ মেয়েদের ক্রিকেটে যতগুলি টি-২০ বিশ্বকাপ (Women’s T-20 World Cup) হয়েছে, সবগুলিতেই শবনিম খেলেছেন। সেটাও একটা রেকর্ড। একটা সময় ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) সঙ্গে বিশ্বের সেরাদের মধ্যে ধরা হত ইসমাইলকে। তবে তাঁর আক্ষেপ ছিল, দেশের হয়ে বড় ট্রফি জিততে না পারে।

Advertisement

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

ইসমাইল (Shabnim Ismail) সেই অধরা স্বপ্ন পূরণের একটি সুযোগ পেয়ে গিয়েছেন। শুক্রবার খানিকটা অপ্রত্যাশিতভাবেই ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইসমাইলের দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ রানের জয়ের ম্যাচেও ৩টি উইকেট পেয়েছেন তিনি। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলবে ইসমাইলের দক্ষিণ আফ্রিকা।

[আরও পড়ুন: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু! ঝাড়খণ্ডে ৪ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ]

উল্লেখ্য, পুরুষদের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ গতিতে বল করেছেন ইংল্যান্ডের মার্ক উড (Mark Wood)। ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৪.৭৪ কিলোমিটার বেগে বল করেন তিনি। সে তুলনায় মেয়েদের ক্রিকেট খানিকটা পিছিয়ে। তবে গত কয়েক বছরে মেয়েদের ক্রিকেটেও বোলারদের বলের গতি বাড়ছে। ইসমাইলের ঘণ্টায় ১২৮ কিমি গতিতে বল করা সেটারই প্রমাণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.