যশস্বী জয়সওয়াল কো ইতনা গুসসা কিঁউ আতা হ্যায়? এবার সতীর্থর উপর এতটাই রেগে গেলেন যে, তাঁকে সটান থাপ্পড় মারতে উদ্যত হলেন! ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনরা যা দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে অনেকেরই প্রশ্ন, টিম ইন্ডিয়ার অন্দরমহলে হচ্ছেটা কী? ইন্দোরে ম্যাচের আগে টিম বাসে ওঠার সময় দেখা যায় ধ্রুব জুরেলের উপর রেগে কাঁই যশস্বী। কেন রেগে গেলেন বাঁহাতি ওপেনার? জানা গিয়েছে, এর নেপথ্যে ছিল ভারতীয় দলের উইকেটকিপারের খুনসুটি।
আরও পড়ুন:
ভিডিওয় দেখা যাচ্ছে, বাসের দিকে এগিয়ে যাচ্ছেন যশস্বী। তাঁর পিছনেই জুরেল। সেই সময় আচমকাই মজা করে ওপেনারকে উত্ত্যক্ত করে বসেন জুরেল। সেটা মোটেও উপভোগ করেননি তিনি। তেড়েমেরে জুরেলকে থাপ্পড়ও মারতে যান। ব্যস এটুকুই। থাপ্পড়ের হাত থেকে জোর বাঁচান বেঁচে যান জুরেল। ঠিক কী বলেছিলেন তিনি, তা অবশ্য বোঝা যায়নি। তবে গোটা ঘটনাটা যে নিছকই খুনসুটির অংশ তা অনুমেয়। কারণ টিম বাসে ওঠার সময় দুই ক্রিকেটারকেই হাসতে দেখা গিয়েছে।
জুরেল এবং যশস্বীর বন্ধুত্ব অনেক দিনের। দু’জনেই রয়েছেন রাজস্থান রয়্যালসে। তাঁদের কাণ্ডকারখানা অবশেষে বুঝতে পেরে নেট নাগরিকরা বলছেন, ‘বন্ধুত্ব হোক এমনই।’ কেউ আবার মজা করে বলছেন, ‘এত রেগে যেও না বন্ধু।’ রনজি ট্রফিতে বাঁহাতি ওপেনারকে পাবে না মুম্বই। তাঁর না খেলার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বোর্ডের নির্দেশ সত্ত্বেও কেন তিনি রনজিতে নামতে রাজি নন, সেই প্রশ্নের উত্তরেও ধোঁয়াশা। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে থাকলেও কোনও ম্যাচেই সুযোগ মেলেনি যশস্বীর।
Dhruv Jurel teasing Yashasvi Jaiswal after the practice session, and Jaiswal almost slapped him 😂😂
What do you think Dhruv Jurel said to trigger that reaction? pic.twitter.com/IXzdmiGp5e
— Sonu (@Cricket_live247) January 17, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক