Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Yuzvendra Chahal

‘মায়ের দিব্যি কাটো…’, ৪ কোটির খোরপোশ বিতর্কে ধনশ্রীকে খোঁচা দিয়েও পোস্ট ডিলিট চাহালের!

সোশাল মিডিয়ায় কী লিখেছিলেন চাহাল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৪:৩৭

options
link
‘মায়ের দিব্যি কাটো…’, ৪ কোটির খোরপোশ বিতর্কে ধনশ্রীকে খোঁচা দিয়েও পোস্ট ডিলিট চাহালের! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহাল আর ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের বিতর্ক কি আদৌ থামবে? পরিবেশ একটু ‘ঠান্ডা’ হলেই দুজনের মধ্যে কেউ না কেউ ঠিক বিস্ফোরক মন্তব্য করে বসেন। কিংবা সোশাল মিডিয়ায় খোঁচা দেন। এবার ফের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন চাহাল। কারও নাম না করলেও ইঙ্গিত যে ধনশ্রীর দিকে, সেটা আন্দাজ করে নিতে অসুবিধা হচ্ছে না নেটিজেনদের।

সম্প্রতি চাহাল একটি স্ক্রিনশট পোস্ট করেন। যেখানে ছিল দিল্লি হাই কোর্টের একটি রায়, ‘অর্থনৈতিক ভাবে স্বাধীন মহিলা বিবাহ বিচ্ছেদের পর কখনই তাদের স্বামীর থেকে খোরপোশ দাবি করতে পারে না। খোরপোশ দেওয়া হয় সামাজিক বৈষম্য কমানোর জন্য। কারওকে ধনী করার জন্য নয়।’ এই স্ক্রিনশটের সঙ্গে চাহাল লেখেন, ‘মায়ের দিব্যি করে বলো, কখনও এই সিদ্ধান্ত থেকে মত বদলাবে না।’ পরে অবশ্য এই পোস্টটি মুছেও দেন চাহাল। 

Advertisement

কারও নাম না করলেও নেটিজেনরা অনুমান করে নিচ্ছেন এই খোঁচাটা ধনশ্রীর জন্যই। বিবাহবিচ্ছেদের দিন আদালত চত্বরে চাহাল যে কালো টি-শার্টটা পরে আসেন, তাতে লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। সম্ভবত ধনশ্রীর ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশকে ব্যঙ্গ করেছিলেন তিনি। ২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয় চাহাল ও ধনশ্রীর। কে দায়ী, কে ঠিক, কে ভুল, এই সব নিয়ে দুপক্ষই ঠারেঠোরে মন্তব্য করেছেন। চাহাল বেশ কয়েকদিন আগেই এক পডকাস্টে ‘আত্মপক্ষসমর্থন’ করেছেন। পালটা দিয়েছেন ধনশ্রীও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indians Commentor (@indian_commentor)

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। সেই ঘনিষ্ঠতা আরও বেড়েছে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.