Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

যমজ পুত্র সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো

মা কে জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০১৭, ১১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০১৭, ১১:৩২

options
link
যমজ পুত্র সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরিনা শায়েকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন। তারপর একাধিক মহিলার সঙ্গে তাঁর নাম জড়ালেও এখনও পর্যন্ত সিরিয়াস রিলেশনশিপে বাঁধা পড়েননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছেলে আর ফুটবল নিয়েই ব্যস্ত সিআর সেভেন। তবে এবার প্রকাশ্যে এল নয়া খবর। ফের বাবা হতে চলেছেন পর্তুগিজ স্ট্রাইকার। তাও আবার যমজ সন্তানের!

স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, রোনাল্ডোর সন্তানের মা কে? জানা যাচ্ছে, সারোগেসির মাধ্যমেই বাবা হতে চলেছেন তিনি। এক মার্কিন মহিলার গর্ভেই নাকি বেড়ে উঠছে রিয়াল তারকার সন্তান। একটি ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, রোনাল্ডো নিজের ঘনিষ্ঠদের জানিয়েছেন, সন্তানরা জন্মালে তাদের আমেরিকা থেকে মাদ্রিদে নিয়ে আসবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(বার্সেলোনার জয়ের পর মেসিকে ‘উষ্ণ’ উপহার মিস বামবামের)

প্রসঙ্গত ২০১০ সালে সারোগেসির মাধ্যমেই জন্ম হয়েছিল ক্রিশ্চিয়ানো জুনিয়রের। তার মায়ের নাম প্রকাশ্যে চলে আসায় অবশ্য ওই মহিলাকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন ফুটবলার। এবার তাই দুই পুত্র সন্তান গর্ভে ধারণ করা মায়ের পরিচয় গোপনই রাখার চেষ্টা করা হচ্ছে। বাড়ির নতুন সদস্যদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর পরিবার। দুই ভাইয়ের খবরে উচ্ছ্বসিত জুনিয়রও। রোনাল্ডোও মনে করছেন, এই বয়সে ছেলের সঙ্গী দরকার। আর তাই সাত বছর পর এই সিদ্ধান্ত।

বর্তমানে স্প্যানিশ মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে জমে উঠেছে রিয়াল তারকার কেমিস্ট্রি। ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গেও জর্জিয়ার সম্পর্ক মন্দ নয়। এবার রোনাল্ডোর বাবার হওয়ার সংবাদে তাঁর কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার।

(মুসলিম ভেবে ফ্লোরিডায় ভারতীয় বংশোদ্ভূতর দোকান পোড়াল বৃদ্ধ)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.