সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক হোক কিংবা ফুটবল সংক্রান্ত কোনও ঘটনা, সবসময়েই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের একবার বিতর্কে জড়ালেন সি আর সেভেন। এবার সি আর সেভেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের অভিযোগ উঠল।
[শৌচাগার বানালেই অপঘাত! অন্ধবিশ্বাসে বিহারের গ্রামে ‘নো টয়লেট’]
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবিটিতে তাঁর সঙ্গে ছিলেন পর্তুগালের আর এক ফুটবলার জোস সেমেডো। সেখানে দু’জনেই খালি গায়ে ছিলেন। ছবিটির সঙ্গে রোনাল্ডো লেখেন, ‘দুর্দান্ত জুটি। ঠিক যেন সাদা-কালো চকোলেট।’ আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। একজন লেখেন, ‘ওটা ডার্ক চকোলেট হওয়া উচিত ছিল। ব্ল্যাক নয়।’ অপর একজন লেখেন, ‘ক্রিশ্চিয়ানো তোমার এই ক্যাপশনের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই তোমার নিন্দা করবে। মানুষ খুবই আবেগপ্রবণ। তাই একটু সাবধান।’ তবে কেউ কেউ আবার রোনাল্ডোর পাশেও দাঁড়ান। তাঁদের মতে, রোনাল্ডো এমন কিছু ভুল ক্যাপশন দেননি, যার জন্য পর্তুগিজ মহাতারকাকে বিতর্কের মুখে পড়তে হতে পারে।
বিতর্কের আঁচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর পড়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। রিয়াল মাদ্রিদের এই তারকা সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন। বর্তমানে প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং এভা ও মাতেও-সহ পরিবারের বাকিদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনাল্ডো। যেখানে ক্রিশ্চিয়ানো জুনিয়রের কোলে একজন এবং তাঁর নিজের কোলে আরও একজন রয়েছে। সেই ছবিটিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে যমজ সন্তানের পিতা হওয়ার জন্যই পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে পারেননি। যদিও ওই ম্যাচে না খেলার জন্য পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিলেন রোনাল্ডো। অতএব, আর বিতর্ক নয়। নিজের সন্তানদের সঙ্গে সময় কাটানোটাই তাঁর মূল উদ্দেশ্য।
[কর্পোরেট চাকরি ছেড়ে মানুষের স্বপ্নপূরণে শামিল দিল্লির এই মহিলা]
সর্বশেষ খবর
-
নিজের গড়ে ‘ডিম হামলা’ মহুয়াকে, ‘নিজেদের এলাকায় যেতে পারবেন না?’ স্পিকারকে চিঠি সৌগতর
-
দেশের ‘স্বার্থে’ ভারত-পাক শান্তি চান হুমায়ুন! মোদি-শরিফকে লেখা চিঠিতে সই নওদার বিধায়কের
-
উইম্বলডনে চর্চায় ছিপছিপে টেনিস তারকার পেশিবহুল বাহু, পেশিই কেন আসল শক্তি নারীর?
-
শুধু রান্নায় নয়, বালিশের নিচেও দারুণ কার্যকরি তেজপাতা! জানুন কী সুফল পাবেন
-
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?