Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Virat Kohli

‘সিক্স হিটারদের থেকেও দ্রুত গতিতে রান তুলতে পারে কোহলি’, ক্যারিবিয়ান প্রাক্তনের বিরাট প্রশংসা

প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পাননি কোহলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৩, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৩, ১৫:২১

options
link
‘সিক্স হিটারদের থেকেও দ্রুত গতিতে রান তুলতে পারে কোহলি’, ক্যারিবিয়ান প্রাক্তনের বিরাট প্রশংসা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার কার্টিলে অ্যামব্রোজ (Curtly Ambrose)। কোহলির ব্যাটিং নয়নাভিরাম বলে উল্লেখ করেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

প্রথম ওয়ানডে-তে ব্যাট করার সুযোগ পাননি কোহলি। ক্যারিবিয়ানরা অল্প রান করায় ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিতর্ক অব্যাহত অ্যাশেজে, এবার স্মিথের রান আউট নিয়ে চর্চা তুঙ্গে, ভিডিও ভাইরাল]

রোহিত শর্মা নিজেকে নামিয়ে আনেন সাত নম্বরে। কোহলি ব্যাট করার সুযোগই পাননি। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয় ভারতীয় টিম ম্যানেজেমন্ট। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যামব্রোজ কোহলি ও রোহিতের ব্যাটিংয়ের তুলনা করেন। প্রাক্তন ক্যারিবিয়ান পেসার বলছেন, ”রোহিত শর্মা অধিনায়ক। দুর্দান্ত প্লেয়ার..নিজে চাইলে আগ্রাসী হয়ে উঠতে পারে।”

কোহলি সম্পর্কে অ্যামব্রোজ বলছেন, ”কোহলির খেলা দৃষ্টিনন্দন। আগ্রাসী না হয়েও দ্রুতগতিতে রান তুলতে পারে। সেভাবে বললে কোহলি সিক্স হিটার নয়। ও যে পারে না, তা নয়। আমরা যাদেরকে সিক্স হিটার বলে থাকি, তাদের থেকেও দ্রুতগতিতে রান তোলার ক্ষমতা ধরে কোহলি। দুর্দান্ত প্লেয়ার কোহলি। দৃষ্টিনন্দন ব্যাটসম্যান বিরাট কোহলি।”

প্রথম ওয়ানডে ম্যাচে কোহলি ব্যাট না করলেও তাঁর উপস্থিতি কিন্তু ধরা পড়েছে মাঠে। রোমারিও শেফার্ডের দুরন্ত ক্যাচ ধরেন কোহলি। 

[আরও পড়ুন: ভারতের মাটিতেই এবার ওয়ানডে বিশ্বকাপের মহারণ, জেনে নিন কবে থেকে মিলবে টিকিট]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.