Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

ধরমশালায় হতশ্রী ব্যাটিং বিরাটহীন ভারতের, হাসতে হাসতে জয়ী শ্রীলঙ্কা

কাজে এল না মহেন্দ্র সিং ধোনির লড়াকু ইনিংস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

options
link
ধরমশালায় হতশ্রী ব্যাটিং বিরাটহীন ভারতের, হাসতে হাসতে জয়ী শ্রীলঙ্কা zoom

ভারত-  ৩৮.২ ওভারে ১১২ অলআউট (ধোনি ৬৫, লাকমল ১০/৪)

শ্রীলঙ্কা- ২০.৪ ওভারে ১১৪/৩ (ডিকেওয়েলা ২৬, বুমরাহ ৩২/১)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রীলঙ্কা সাত উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক বিরাট কোহলি নেই। তিনি এখন ‘বিশ্রামে’। কিন্তু তাতেও শান্তিতে আর থাকতে পারলেন কই। অন্তত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে এরকম হতশ্রী পারফরম্যান্সের পরে তো নয়ই। আর বিরাটের অবর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়কের মুকুট পরা রোহিত শর্মাও হাড়েহাড়ে টের পেলেন জাতীয় দলের অধিনায়কত্ব আসলে কতটা চাপের। প্রথম ওয়ানডেতেই বিরাটহীন ভারতীয় ব্যাটিং লাইন আপের বেরিয়ে পড়ল। যে শ্রীলঙ্কাকে তাঁদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া, প্রথম ম্যাচে তাঁদের কাছেই সাত উইকেটে লজ্জাজনক হার ধোনিদের।

[সোনি-ডিকা জুটিতে বাজিমাত, চার্চিলকে পাঁচ গোলের মালা মোহনবাগানের]

সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। আর সে কথা মাথায় রেখেই পাহাড়ঘেরা ধরমশালার সবুজ পিচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সবুজ পিচের সঙ্গে এদিন দোসর ছিল ঠান্ডা হাওয়া। খেলা ভারতে হচ্ছে নাকি ইংল্যান্ডে, এক সময় সেটাও বোঝা যাচ্ছিল না। আর সুইংয়ের আদর্শ পরিবেশ পেতে ভারতীয় ব্যাটিং-লাইন আপের উপর স্টিমরোলার চালালেন শ্রীলঙ্কান বোলাররা। আর ভারতীয় ব্যাটিং সম্পর্কে যতটা কম বলা যায় ততই ভাল। একটা সময় মাত্র ২৯ রানে ৭ উইকেট পড়ে যায় ভারতের। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই সময় রুখে দাঁড়ান প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলের ১১২ রানের মতো ৬৫ রানই ধোনির। বাকি ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পাণ্ডিয়া (১০) এবং কুলদীপ যাদব (১৯) ছাড়া আর কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। প্রথম ওয়ানডেতেও বল হাতে কামাল দেখালেন শ্রীলঙ্কান বোলার সুরাঙ্গা লাকমল। ১০ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেটে পেয়ে যান তিনি। এটাই লঙ্কা বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার।

[মধুচন্দ্রিমায় জাহির একা কেন? সানিয়ার মন্তব্যে বিতর্ক!]

ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা দল। ১৯ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দু’জন। কিন্তু লক্ষ্যমাত্রা ১১৩ রান থাকায় হাসতে হাসতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সফরকারী দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উপুল থারাঙ্গা (৪৯)। তবে তিনি আউট হলেও অ্যাঞ্জেলো ম্যাথেউজ (২৫) এবং ডিকেওয়েলা (২৬) দলকে জয় এনে দেন। ভারতীয় বোলারদের মধ্যে ভুবি, পাণ্ডিয়া, বুমরাহ একটি করে উইকেট পান। জল্পনা চলছে অধিনায়ক বিরাট কোহলি নাকি ইটালিতে রয়েছেন। কিছুটা চুপিসাড়েই দীর্ঘদিনের বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। কিন্তু নিজের অবর্তমানে দলের এরকম হতশ্রী ব্যাটিং, তাও কিনা গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরের আগে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলবে বিরাটের কপালে।

[আঙুর ক্ষেতে বিয়ের রিসর্ট ভাড়া বিরুষ্কার, দেখুন ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.