বিধান নস্কর, দমদম: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। ইস্ট-মোহনের ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ। আর এই বড় ম্যাচকে কেন্দ্র করেই কড়া পদক্ষেপ নিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেট।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিধাননগর ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ জানান, ডুরান্ড ডার্বি দেখতে মোট ৬৩ হাজার ৫০০ জন দর্শক আসবে। নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ২, ৬০০ জন পুলিশকর্মী থাকবেন। এঁদের মধ্যে প্রায় ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসি র্যাঙ্কের অফিসার থাকবেন।
[আরও পড়ুন: ডুরান্ডে প্রথম জয় পেল মহামেডান, হারাল ইন্ডিয়ান নেভিকে]
মোহনবাগান দর্শকরা ৩-এ, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। যাঁরা গাড়িতে করে আসবেন, তাঁরা নেমে যাওয়ার পর ক্যানেল সাইড রোডে পার্কিং করবেন। ইস্টবেঙ্গলের সমর্থকরা ১, ২ এবং ৩ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাদের গাড়িগুলো থাকবে আইএ মার্কেটের কাছে।
ম্যাচ শুরু হবে বিকেল ৪:৪৫ মিনিটে। দুপুর আড়াইটের মধ্যে খুলে দেওয়া হবে গেট। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে এসে তাঁরা যেন আসন গ্রহণ করেন। A,B,C,D- এই চারটি ব্লকে সিনিয়র অফিসাররা থাকবেন। তাঁরা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবেন। প্রত্যেকটি গেটে সিনিয়র অফিসাররা থাকবেন, তাঁরা চেকিং করে ভিতরে যাওয়ার প্রবেশাধিকার দেবেন।
কিছু কিছু জিনিস দর্শকদের আনতে নিষেধ করা হচ্ছে। সেগুলো হল, ব্যানার,পোস্টার, টিফো, ড্রাম, বাজি, দেশলাই। যেগুলো ছোঁড়া যায় এমন জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করা যাবে। ছাতা নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে জলের বোতলেও। নির্দেশিকা থাকার পরেও যদি কারওর কাছে বাজি পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিউজিকাল ইনস্ট্রুমেন্ট নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ।
যুবভারতী স্টেডিয়ামের মেন গেটের বাইরে সিসিটিভি লাগানো হচ্ছে। খেলা শেষ হওয়ার পরে স্টেডিয়ামের বাইরে আলোর যাতে ঘাটতি না থাকে, সেই কারণে আলাদা করে আলোর ব্যবস্থা করা হচ্ছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তারা দর্শকদের উপরে নজরদারি চালাবে। কেউ বিশৃঙ্খলা বা সমস্যা তৈরি করার চেষ্টা করলে, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: Durand Cup Derby 2023: কেমন হতে পারে মেগা ডার্বির দুই দলের প্রথম একাদশ? জানতে পড়ুন]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক