Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

স্বপনহীন ইস্টবেঙ্গল দিবসে পুরস্কৃত নইম-সুভাষ-ধনরাজরা

ধনরাজ পিল্লাই পেলেন ভারত গৌরব পুরস্কার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ১৬:০১

options
link
স্বপনহীন ইস্টবেঙ্গল দিবসে পুরস্কৃত নইম-সুভাষ-ধনরাজরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর দেখতে দেখতে ৯৮টি বছর পার হয়ে গেল। আর মাত্র দু’বছর বাকি শতবর্ষের। এর মধ্যেই মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। তবুও কোথাও যেন কাটছিল তাল। আসলে যে মানুষটি ক্লাবের সমস্ত ব্যাপার নিয়ে এতদিন সবরকম দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই স্বপন বলই তো অনুপস্থিত। প্রিয় দলের জন্মদিবসের আগেই যে ইহলোকের মায়া ত্যাগ করেছেন তিনি। তাই তাঁকে ছাড়াই সম্পন্ন হল ‘ইস্টবেঙ্গল দিবস’।

[আদালতে হাজিরা দিলেন রোনাল্ডো, অস্বীকার করলেন কর ফাঁকির কথা]

মঙ্গলবার সকাল থেকেই তোড়জোড় চলছিল ক্লাব তাঁবুতে। চারিদিকে ছিল সাজসাজ রব। প্র্যাকটিসের পরে দেখা গেল কোচ খালিদ জামিল, অর্ণব মণ্ডল এবং সচিব কল্যাণ মজুমদারের সঙ্গে ৯৮তম ইস্টবেঙ্গল দিবসের কেক কাটেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। অনুষ্ঠানের সূচনা করেন সবাই মিলে। অলোক বলেন, “এটা একটা গর্বের দিন। ইস্টবেঙ্গল ক্লাব সেঞ্চুরি করতে চলেছে। এর থেকে আনন্দের কথা আর কী হতে পারে?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

EastBengal-2_web

এরপর সন্ধ্যেবেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দিবসে ভারত গৌরব পুরস্কার তুলে দেওয়া হয় কিংবদন্তি হকি তারকা ধনরাজ পিল্লাইয়ের হাতে। সোমবার বিকেলেই তিনি চলে এসেছিলেন শহরে। ধনরাজ আগেরদিনই বলছিলেন, “আমার কাছে এই পুরস্কার ভারতরত্নের সমান। ইস্টবেঙ্গল একটা ফুটবল ক্লাব হয়েও যে অন্য খেলার স্পোর্টসম্যানদের সম্মান দেওয়ার কথা ভেবেছে, এটাই তো বড় ব্যাপার।” ধনরাজ ছাড়াও ইস্টবেঙ্গল দিবসে এদিন জীবনকৃতী সম্মান দেওয়া হয় সুভাষ ভৌমিক ও সৈয়দ নইমুদ্দিনকে। তবে সব আনন্দের মধ্যে কোথাও যেন একটা বিষণ্ণতা লুকিয়ে আছে। কোথাও যেন একটা অভাব চোখে পড়ছে! আর সেটা হল সবার প্রিয় স্বপন বলের অভাব। এই দিনটাই এই একটি লোকই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন।

East-Bengal-3-_web

এদিকে, এদিন সকালেই দলের অনুশীলনে যোগ দিলেন আরও দুই বিদেশি প্লাজা ও মিচেল। প্রথম দেখায় যা মনে হল, তাতে দু’জনেই ফিট। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে সদ্য পা রেখেছেন কলকাতায়। তবে চোখে—মুখে ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। বরং দু’জনেই ছিলেন বেশ ঝলমলে, ফুরফুরে। এ দিন সকালে প্র্যাকটিসের পরে লাল—হলুদ টিমের এক সিনিয়র সদস্য বলছিলেন, “প্লাজা—মিচেল দু’জনেই ফিট। জাতীয় দলের হয়ে খেলে আসায় এখন আরও বেশি আত্মবিশ্বাসী আর ফোকাসড দেখাচ্ছে দু’জনকে।”

[অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বোর্ডই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.