ইস্টবেঙ্গল-৬ (ডং-২, আদেলাজা, জিতেন, প্রহ্লাদ, নিখিল)
বঙ্গবীর-০
স্টাফ রিপোর্টার: সাতবার লিগ জয়ের রেশ এখনও কাটেনি৷ এদিকে দিন সাতেকের ব্যবধানে সেই ইস্টবেঙ্গলই বরদলুই অভিযানে নেমে সকলকে চমকে দিল৷ বাংলাদেশের বঙ্গবীরকে পুরোপুরি ধরাশায়ী করে হাফ ডজন গোল দিয়ে জিতল ইস্টবেঙ্গল৷
এমনিতেই বাংলাদেশের দলটা বিদেশিহীন৷ তেমন আহামরি কিছু নয়৷ তার ওপর খেলা শুরুর ছ’মিনিটের মধ্যেই প্রথম গোল করে বসেন আদেলাজা৷ এই গোলটাই কার্যত বঙ্গবীরদের যাবতীয় উদ্যমে জল ঢেলে বসে৷
আসলে বাংলাদেশিদের আসা নিয়ে ঝামেলা চলছিল৷ তারা বুধবার আসে অনেক দেরিতে৷ গুয়াহাটির পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি সেভাবে৷ আর লিগ জয়ের ফলে ইস্টবেঙ্গলের মনোবল এমনিতেই ছিল তুঙ্গে৷ যতই ভাঙা দল নিয়ে যাক, যতই তারকারা অনুপস্থিত থাকুক, লাল-হলুদের ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয় বাংলাদেশিরা৷ বিরতির আগে দু’গোল খেয়েও প্রথম ৪৫ মিনিট লড়াই চালাচ্ছিল তারা৷ কিন্তু দ্বিতীয়ার্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বঙ্গবীর৷ একসময় মনে হচ্ছিল বঙ্গবীররা যেন লিলিপুটে পরিণত হয়েছে৷
খেলার আগে ইস্টবেঙ্গল শিবিরের ধারণা ছিল, প্রথম ম্যাচ খুব ভাইটাল৷ এক, অচেনা দল৷ দুই, এই ম্যাচ জিতে গেলে গ্রুপ লিগে এগিয়ে যাওয়ার কাজটা অনেক সহজ হয়ে যাবে৷ সেইসূত্রে বলা যায়, দু’দিক দিয়ে লাভবান হল ইস্টবেঙ্গল৷ এই ব্যবধান ইস্টবেঙ্গলকে শেষ চারে উঠতে অনেকটা পথ এগিয়ে দিল৷
খেলার শেষে অভিজিৎ বলছিলেন, শুরুটা মন্দ হয়নি৷ তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে৷ যেকোনও টুর্নামেণ্টে প্রথম ম্যাচ খুব ভাইটাল হয়৷ তাছাড়া বাংলাদেশ দল সম্পর্কে তেমন কোনও ধারণাও ছিলনা তাদের৷ তাই ছেলেদের বলা হয়েছিল, শুরুতে একটু ধরে খেলতে৷ কিন্তু আদেলেজা খেলার শুরুতে গোল পেয়ে যাওয়ায় কাজটা অনেক সহজ হয়ে যায়৷ তবু খুশি হলেও কিন্তু পুরোপুরি আত্মতুষ্ট নয় ইস্টবেঙ্গল৷
কিন্তু অভিজিৎ যাই বলুন না কেন, ইস্টবেঙ্গলও ভাবেনি ছ’গোলে জিতবে৷ আসলে বিদেশি দলের বিরুদ্ধে বরাবর ভাল খেলার রেকর্ড আছে লাল-হলুদ জার্সিধারীদের৷ সেই রেকর্ড যেন অক্ষুণ্ণ থাকল গুয়াহাটির মাটিতে৷ বরদলুই ট্রফিতে বিদেশি দলের বিরুদ্ধে এটাই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ব্যবধানে জয়৷
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন