বার্সেলোনা-৩ (মেসি, রাকিটিচ, পিকে) রিয়াল মাদ্রিদ-২ (কোভাচিচ, আসেনসিও)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের প্রথম ‘এল ক্লাসিকো’। যতই প্রাক মরশুম প্রীতি টুর্নামেন্ট হোক না কেন, মুখোমুখি যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তাই গোটা মায়ামিতে ছড়িয়ে পড়েছিল ফুটবল জ্বর। তবে ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ হাসি হাসল বার্সেলোনাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির-প্রতিদ্বন্দ্বীকে ৩-২ গোলে হারালেন লিওনেল মেসি-নেইমাররা। বার্সার হয়ে গোল করলেন মেসি, রাকিটিচ, জেরার্ড পিকে। অপরদিকে রিয়ালের হয়ে দু’টি গোল কোভাচিচ এবং আসেনসিও-র।
[‘মোহনবাগান রত্ন না হলেও কিছু যেত আসত না, ক্লাবের ড্রেসিং রুমটাই সব’]
একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই। তিনি এখনও ছুটিতে। অপরদিকে, ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-য় যোগ দেওয়া নিয়ে জল্পনা অব্যাহত। এই আবহের মধ্যেই এদিন মুখোমুখি হয়েছিল দুই দল। বার্সা কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকোতে প্রথম দল নিয়েই শুরু করেন ভালভারদে। শুরু থেকেই আক্রমণে নিয়ে আসেন মেসি-নেইমার-সুয়ারেজের ত্রিফলা জুটিকে। আর এতেই গোলের মুখ খুলে ফেলে বার্সেলোনা। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় তাঁরা।
ভারানে-ব়্যামোস-মার্সেলো-কার্ভাজাল নিয়ে গঠিত রিয়াল রক্ষণের ভুলে বল পেয়ে যান মেসি। ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটে পেনাল্টি বক্সের ভিতর থেকে নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে রিয়াল গোলরক্ষক কেলর নাভাসের নাগাল এড়িয়ে গোলে ঢুকে যায়। এরপর ৭ মিনিটে জোরালো শটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাকিটিচ।
Messi’s goal from another angle. pic.twitter.com/TxW915cvWy
— Barcelona Worldwide (@BarcaWorldwide) 30 July 2017
Video: What a start for Barcelona Ivan Rakitić makes it two barely 6 minutes into the game. What a goal pic.twitter.com/roQqMCrDxl
— Big Nothing (@BigNothingPod) 30 July 2017
এরপরই খেলায় ফেরে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। প্রথমে কোভাচিচ ও পরে আসেনসিও দুরন্ত গোল করে রিয়ালকে সমতায় ফেরান। আসেনসিও-র গোলে দেখা গেল সেই পুরানো রিয়ালের ঝলক।
Beautiful Goal by Kovacic pic.twitter.com/hfNnAf2h3y
— RMadridBabe (@RMadridBabe) 30 July 2017
Asensio scores a beautiful counter attacking goal. pic.twitter.com/rwIg4PjXiF
— Football Planet (@FoootballPlanet) 30 July 2017
তবে শেষ রক্ষা অবশ্য হয়নি। ফ্রি-কিক থেকে ভেসে আসা বলে দলের হয়ে জয়সূচক গোলটি করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচের বয়স তখন ৫০ মিনিট। তবে এরপর আর কোনও গোল হয়নি। শেষদিকে দু’দলই বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে। রোনাল্ডো না খেললেও এদিন রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন বেনজেমা এবং গ্যারেথ বেল। তবে তেমন দাগ কাটতে পারেননি তাঁরা।
3-2 @3gerardpique scores goal
Real Madrid Vs Barcelona International Champions Cup 2017#BARCA #BARCA #BARCA #Pique #Messi 😘 pic.twitter.com/5wh4nJ3irV— IranTube (@IranTube) 30 July 2017
আগামী মাসেই ফের মুখোমুখি হবে দুই দল। আগামী ১৪ আগষ্ট ন্যু ক্যাম্প এবং ১৬ আগষ্ট সান্তিয়াগো বার্নাবেউতে সুপারকোপা টুর্নামেন্টে খেলতে নামবে বার্সা-রিয়াল। তবে সেই ম্যাচে কিন্তু খেলবেন সি আর সেভেন। এখন দেখার পরপর দু’টি এল ক্লাসিকো হারার পর ঘুরে দাঁড়াতে পারে কিনা জিনেদিন জিদানের ছেলেরা।
[স্ত্রীর সঙ্গে শেহবাগের এই ছবি ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া]
সর্বশেষ খবর
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা
-
১৯৭০-এর মডেল, ৬,১৭৫ গ্রাম সোনা! ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা